Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার মিলবে ১০ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডার? ক্ষুদ্র ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের জন্য বড় আপডেট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি বাণিজ্যিক LPG বাজারে (Commercial LPG Cylinder) একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করছে। একটি রিপোর্ট তেল সংস্থাগুলি এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য হালকা ১০ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডার চালু করার প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত, কমার্শিয়াল সেক্টরে ১৯ কেজি বা তার বেশি ওজনের সিলিন্ডারেরই আধিপত্য ছিল। এমতাবস্থায়, তেল কোম্পানিগুলির এই নতুন পদক্ষেপ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে রেস্তোরাঁর মালিক এবং হকারদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    চলছে ১০ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডার (Commercial LPG Cylinder) চালু করার প্রস্তুতি:

    শীঘ্রই ১০ কেজির বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যেতে পারে: জানিয়ে রাখি যে, TOI-এর একটি রিপোর্ট অনুসারে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি ক্ষুদ্র বিক্রেতা এবং রেস্তোরাঁর মালিকদের স্বস্তি দিতে ছোট আকারের ১০ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার চালু করার প্রস্তুতি নিচ্ছে। ওই রিপোর্ট অনুসারে, হাই-ডেন্সিটি পলিথিন (HDPE) দিয়ে তৈরি এই কম্পোজিট সিলিন্ডারগুলি গ্যাস এজেন্সি এবং নির্বাচিত রিটেল আউটলেটগুলির মাধ্যমে বাণিজ্যিক LPG-র দরে বিক্রি করা হতে পারে। উল্লেখ্য যে, প্রস্তাবিত এই প্রকল্পটি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে শিক্ষার্থী, স্ট্রিট ভেন্ডার, ভাড়াটিয়া, ক্যাফে এবং খাবারের দোকানগুলিকে উপকৃত করবে বলে অনুমান করা হচ্ছে এছাড়াও, যাঁদের এলপিজি প্রয়োজন কিন্তু ১৯ কেজির বড় সিলিন্ডার রাখার মতো জায়গা নেই তাঁরাও লাভবান হতে পারেন।

    Big update on the launch of 10 kg Commercial LPG Cylinder.

    ৫ এবং ২ কেজিতে পাওয়া যায়: রিপোর্টে বলা হয়েছে যে,  হালকা ওজনের সিলিন্ডার ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ড নামে সীমিত পরিসরে ঘরোয়া গ্রাহকদের জন্য উপলব্ধ রয়েছে।  যেমন ইন্ডিয়ান অয়েল-এর ইন্ডেন এক্সট্রালাইট, HPCL-এর এইচপি গ্যাস ওজাস এবং BPCL-এর ভারতগ্যাস লাইট। বর্তমানে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক ব্যবহারকারী এবং যাঁদের ঘরোয়া LPG কানেকশন নেই, তাঁদের জন্য ১৯-কেজি, ৫-কেজি এবং ২-কেজির সিলিন্ডার বিক্রি করে।

    আরও পড়ুন: ফের টান পড়বে পকেটে? জুন মাসে ৪.৩৮ শতাংশে পৌঁছল খুচরো মুদ্রাস্ফীতি, চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান

    ১০ শতাংশ হালকা বডি: জানিয়ে রাখি যে, ১০ কেজি ওজনের কম্পোজিট সিলিন্ডারট উন্নত কম্পোজিট প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং এতে একটি ৩ স্তর বিশিষ্ট স্ট্রাকচার রয়েছে। এটি প্রচলিত স্টিলের LPG সিলিন্ডারের চেয়ে প্রায় ৫০ শতাংশ হালকা। ফলে এটির পরিবহণ ও ব্যবহার সহজ। রিপোর্টে আরও বলা হয়েছে যে, কম্পোজিট ভার্সনটি উঁচু তলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও সহজ। এর বডির কাঠামোর কারণে গ্রাহকরা আলাদা কোনও গেজ ছাড়াই অবশিষ্ট LPG-র পরিমাণ দেখতে পারেন। যা রিফিলের পরিকল্পনা আরও ভালোভাবে করতে সাহায্য করে।

    আরও পড়ুন: ৯৬৭ দিনের অপেক্ষার অবসান! ভারত-ইংল্যান্ডের প্রথম ODI-তেই ঘটবে বহু প্রতীক্ষিত ঘটনা

    উল্লেখ্য যে, ঘরোয়া রান্নার গ্যাসের তুলনায় বাণিজ্যিক LPG উল্লেখযোগ্যভাবে বেশি ব্যয়বহুল। দিল্লিতে, একটি ১৪.২ কেজি ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। যেখানে একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৯৩০ টাকা। রিপোর্ট অনুসারে, একটি ৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮০৮.৫০ টাকা।

    Click here to Read More
    Previous Article
    সবুজ-মেরুণ জার্সিতে প্রাক্তন লাল-হলুদ তারকার দুরন্ত খেলা! জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের
    Next Article
    রাজ্যে নিয়োগ নিয়ে বড় বার্তা! কী বললেন শুভেন্দু অধিকারী?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment