Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবাই যখন ফলাফলে মগ্ন, তখনই ব্যক্তিগত বিপর্যয়! কী হারালেন দেব?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: আজ অর্থাৎ ৪ মে, রাজ্যজুড়ে ভোট গণনা চলছে। পাশাপাশি সকলের চোখ রয়েছে খবরের দিকে। আর এই খবরের মাঝে অভিনেতা যথার্থ তৃণমূল সাংসদ দেবের (Dev) পরিবারে নেমে এলো শোকের ছায়া। পোষ্যকে হারিয়ে মন খারাপ অভিনেতার। দেবের দুই পোষ্ট লাকি এবং হ্যাপি। তাদেরকে নিজের সন্তানের ভাববেন দেব।স্বাভাবিকভাবে এই দুর্ঘটনায় খুব মনমরা হয়ে পড়েছেন তিনি।

    আনন্দের দিনেই বেদনা, প্রিয়জন হারিয়ে শোকাহত দেব (Dev)

    অভিনেতা অনেক দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটা সময়ে সারমেয়দের কিছুটা ভয়ই পেতেন তিনি। তবে, লাকি জীবনে আসার পরেই তাঁর মনের সব ভীতি কেটে যায়। তাই বলা যেতে পারে বড় ছেলেকে হারিয়েছেন নায়ক দেব (Dev)।

    Dev sorrow amidst joy grieves the loss of a loved one

    আরও পড়ুন: ১১–১৭ মে খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ধাক্কা! যাত্রীদের জন্য জরুরি আপডেট…

    এছাড়াও লাকির ছবি সমাজমাধ্যমের ভাগ করে নিয়ে অভিনেতা বলেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে। সূত্র বলছে, পরিবারের সবার মনখারাপ।নায়কের মা-বাবা, বোন, তাঁর ঘনিষ্ঠমহলের সবার কাছে দুই পোষ্য খুব প্রিয়। এক জনের চলে যাওয়ায় সকলেরই খারাপ লাগছে। দেব নিজে অনেক সাক্ষাৎকারেই তাদের নিয়ে নানা কথা বলতেন।”

     

    View this post on Instagram

     

    A post shared by Dev Adhikari (@imdevadhikari)

     

    এমনকি পোষ্যদের নিয়ে বেশ কিছু আদুরে ভিডিয়োও ভাগ করে নিতেন তিনি। বিদেশ থেকে বাড়ি ফিরলেই নায়ককে আদরে ভরিয়ে দিত লাকি। সঙ্গ দিত হ্যাপিও। মাসখানেক আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূরণের উদ্‌যাপনেও হাজির ছিল তাঁর দুই পোষ্য।

    মঞ্চে দেব ও তাঁর পরিবারের সঙ্গে উপস্থিত ছিল লাকি ও হ্যাপি। সেই সব আদুরে মুহূর্তের সাক্ষী সবাই। প্রায় ১৪ বছরের সঙ্গীকে বিদায় জানিয়ে মন ভাল নেই দেবের (Dev)।

    Click here to Read More
    Previous Article
    গণনার দিনেই ধাক্কা, ভোট পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দ্রুত শুনানি খারিজ সুপ্রিম কোর্টের
    Next Article
    বাংলার পর তামিলনাড়ু, খেলা ঘুরল সে রাজ্যেও, সরকার গঠনের পথে বিজয়ের TVK

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment