Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার পর তামিলনাড়ু, খেলা ঘুরল সে রাজ্যেও, সরকার গঠনের পথে বিজয়ের TVK

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : একাধিক রাজ্যে আজ প্রকাশিত হচ্ছে বিধানসভা নির্বাচনের ফলাফল। পশ্চিমবঙ্গের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, ১৯৭ ছুঁয়ে ফেলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দখলে ৯০ টি আসন। অন্যদিকে তামিলনাড়ুতেও (Tamilnadu) পালাবদলের হাওয়া, এমনই আভাস দিচ্ছে প্রাথমিক ফলাফল। তামিলনাড়ুর ক্ষমতা আসতে চলেছে থালাপতি বিজয়ের টিভিকে।

    তামিলনাড়ুতে (Tamilnadu) এগিয়ে থালাপতি বিজয়ের দল

    দক্ষিণী বিনোদনে তো অনেকদিন আগে থেকেই রাজত্ব করছেন থালাপতি বিজয়। সম্প্রতি অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো তৈরি করেন নিজের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম বা টিভিকে। বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবারেই যাবতীয় নজর তো বটেই, ভোটও কেড়ে নেন বিজয়।

    Thalapathy vijay party takes lead in Tamilnadu

    তামিলনাড়ুর হাওয়া বদল: প্রতিবার ডিএমকে এবং এআইডিএমকে এর মধ্যে আটকে থাকে তামিলনাড়ুর (Tamilnadu) ভোটের লড়াই। কিন্তু এবার এই দুই হেভিওয়েট দলকেই পেছনে ফেলে দিয়েছে টিভিকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১০৮ টি তে এগিয়ে রয়েছে বিজয়ের দল।

    আরও পড়ুন : ম্যাজিক ফিগার পার বিজেপির, কোণঠাসা তৃণমূল, পরিবর্তনের পক্ষে ভোট রাজ্যবাসীর?

    জিতেছেন বিজয় থালাপতি: জানা যাচ্ছে, চেন্নাইতে ৩৭ টি আসনের মধ্যে ৩১ টিতে এগিয়ে রয়েছে টিভিকে। একসময়ে শহরাঞ্চলে ডিএমকের দখলে থাকা ৬৫ আসনের মধ্যে ৪৯ টিতে এগিয়ে রয়েছে টিভিকে। পেরাম্বুর এবং ত্রিচি পূর্ব দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন থালাপতি বিজয়।

    আরও পড়ুন : সবুজ রসগোল্লা থেকে কমলাভোগ, নির্বাচনী লড়াইয়ে ‘পৌষমাস’ মিষ্টি বিক্রেতাদের

    কোলাথুরে বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে টিভিকের প্রার্থী। রাজনীতিতে পা রেখেই কার্যত তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে দিয়েছেন বিজয়। এই ফলাফল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলেছে রাজ্যের। অবশ্য গুঞ্জন ছড়িয়েছে, এআইডিএমকের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে পারে টিভিকে। শেষমেষ কী হয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    সবাই যখন ফলাফলে মগ্ন, তখনই ব্যক্তিগত বিপর্যয়! কী হারালেন দেব?
    Next Article
    "ফলাফলটা আমার ভালো লাগছে না"শিলিগুড়ি থেকে জানালেন গৌতম দেব

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment