Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাময়িক স্বস্তি পেলেও কাটেনি বিপদ, ‘উসকানিমূলক’ মন্তব্য মামলায় পরমব্রতকে কড়া নির্দেশ হাইকোর্টের

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক : পাঁচ বছর আগে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) বিরুদ্ধে। সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিনেতা। পরমব্রতকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত গ্রেফতার করা যাবে না পরমব্রতকে।

    উসকানি মামলায় আপাতত স্বস্তি পরমব্রতর (Parambrata Chatterjee)

    শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশ দেন, আপাতত চার সপ্তাহের জন্য পরমব্রতর বিরুদ্ধে কোনোরকম কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। যদিও আদালত এও জানিয়েছে, গড়িয়াহাট থানা নিজের মতো তদন্ত চালাবে আর এই তদন্তে সবরকম সহযোগিতাও করতে হবে পরমব্রতকে। এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।

    Calcutta High Court gave little relief to parambrata chatterjee

    কী বিষয়ে অভিযোগ: একুশের ভোট পরবর্তী হিংসায় ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। পরমব্রত এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া কথোপকথনের স্ক্রিনশট প্রদর্শন করে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। ২০২১ এর ২ মে একটি টুইটে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) মন্তব্য করেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!’

    আরও পড়ুন : নন্দনে নয়, এনটি ওয়ান স্টুডিওতে শায়িত থাকবে দেহ, শুক্রবারই শেষকৃত্য অনীক দত্তের

    থানায় হাজিরা স্বস্তিকার: উত্তরে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা হোক হোক’। এই টুইটটি সামনে এনে পরমব্রতর বিরুদ্ধে ভোট পরবর্তী বিপুল হিংসার ঘটনায় ‘ইন্ধন জোগানো’ এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনেন হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন। গত ২২ মে এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আগামী ৭ দিনের মধ্যে স্বস্তিকা এবং পরমব্রতকে গড়িয়াহাট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়।

    আরও পড়ুন : বদলে গেল ৪০ বছরের পুরনো মেট্রো, ব্লু লাইনে ঐতিহাসিক বদল কর্তৃপক্ষের

    গত শনিবার থানায় হাজিরা দেন স্বস্তিকা। প্রায় ১ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। অভিনেত্রীর স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তবে হাজিরা দেননি পরমব্রত। আর এবার আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা।

    Click here to Read More
    Previous Article
    BJP ক্ষমতায় আসতেই বাংলায় শিল্প? পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্ল্যান আনতে পারে আমুল
    Next Article
    সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতে ঝড় বৃষ্টি শুরু হুগলিতে

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment