Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সামনে নয়া তথ্য, কোচবিহারে রেকর্ড ভোট, প্রথম দফায় বাংলার মোট কত শতাংশ?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফাতেই দেখা গেল দারুণ উৎসাহ। সকাল থেকেই লম্বা লাইন পড়েছিল বুথে বুথে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের হিসেব বলছে, এত বেশি মানুষ ভোট দিয়েছেন যে আগের সব রেকর্ড ভেঙে গেছে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে কোথায় কত ভোট পড়ল, আর কেন এমন বড় অংশগ্রহণ দেখা গেল?

    কোচবিহারে প্রথম দফার ভোটে রেকর্ড শতাংশ (West Bengal Assembly Election 2026)

    প্রথম দফায় গোটা রাজ্যে মোট ৯৩.১৯ শতাংশ ভোট (West Bengal Assembly Election 2026) পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রাতে এই তথ্য প্রকাশ করা হয়। কমিশনের দাবি, বাংলার ইতিহাসে এটাই সবচেয়ে বেশি ভোট পড়ার রেকর্ড।

    উল্লেখ্য, ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026) হয়। মোট ৩.৬১ কোটি ভোটারের মধ্যে প্রায় ৩.৩৬ কোটি মানুষ ভোট দেন। এর মধ্যে প্রায় ১.৬৫ কোটি মহিলা এবং ১.৭১ কোটি পুরুষ ভোটার ছিলেন। জেলা অনুযায়ী দেখলে, কোচবিহারে সবচেয়ে বেশি ভোট পড়েছে, ৯৬.২ শতাংশ। তার পরেই দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪%, মালদায় ৯৪.৭৯%, জলপাইগুড়িতে ৯৪.৭৬%, বীরভূমে ৯৪.৫১% এবং উত্তর দিনাজপুরে ৯৪.১৬% ভোট পড়েছে।

    এছাড়া মুর্শিদাবাদে ৯৩.৬৭%, আলিপুরদুয়ারে ৯৩.২%, পূর্ব মেদিনীপুরে ৯২.৭৫%, বাঁকুড়ায় ৯২.৫৫%, ঝাড়গ্রামে ৯২.২৬% এবং পশ্চিম মেদিনীপুরে ৯২.১৯% ভোট পড়েছে। পুরুলিয়ায় ৯১.৫৯% এবং পশ্চিম বর্ধমানে ৯০.৩২% ভোট পড়েছে। পাহাড়ের দিকে একটু কম—দার্জিলিংয়ে ৮৮.৯৮% আর সবচেয়ে কম কালিম্পংয়ে ৮৩.০৪%।

    First Time Voter useful guide know the voting rules

    আরও পড়ুনঃ ‘হার নিশ্চিত বুঝেই পালালেন!’ ভবানীপুর কাণ্ডে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ৮৪.৭২% ভোট পড়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি হল। এদিকে, দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল, ৭টি জেলার ১৪২টি আসনে। আর ৪ মে ফল প্রকাশের দিনই বোঝা যাবে, বাংলার ক্ষমতা কার হাতে যাচ্ছে (West Bengal Assembly Election 2026)।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee এত দুর্নীতি করার পরেও Narendra Modi কেন Mamata কে জেরা করলেন না : রাহুল গান্ধী
    Next Article
    "পরিযায়ীদের রাজ্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে”- Samik Bhattacharya

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment