Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাইবার জালিয়াতির প্রতিবেদনেই বাজিমাত! পুলিৎজার পুরস্কার পেলেন ২ ভারতীয় সাংবাদিক আনন্দ-সুপর্ণা

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের একবার নাম উজ্জ্বল হল ভারতের। বিশ্ব সাংবাদিকতার অন্যতম সম্মানজনক পুরস্কার পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize) এ বছর জিতলেন দুই ভারতীয় সাংবাদিক আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা। ব্লুমবার্গে প্রকাশিত তাঁদের ডিজিটাল নজরদারি ও সাইবার জালিয়াতি সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি’ বিভাগে এই সম্মান অর্জন করেছেন তাঁরা। এই সাফল্যে আন্তর্জাতিক মঞ্চে আবারও উজ্জ্বল হল ভারতীয় সাংবাদিকতা।

    পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize) পেলেন ২ ভারতীয় সাংবাদিক:

    মুম্বইয়ের বাসিন্দা আনন্দ পেশায় একজন  ভিজুয়াল শিল্পী, যিনি তাঁর চিত্রশৈলীর মাধ্যমে জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করেন। অন্যদিকে সুপর্ণা একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স সাংবাদিক, যিনি প্রায় তিন দশক ধরে অপরাধ, দুর্যোগ এবং দুর্নীতি নিয়ে কাজ করে আসছেন। তাঁদের যৌথ প্রচেষ্টায় উঠে এসেছে কীভাবে প্রতারকচক্র নিজেদের সরকারি আধিকারিক বা তদন্তকারী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে।

    আরও পড়ুন: ঠাকুমার কাছ থেকে মেলে টিপস! আয়ুর্বেদের জাদুতেই বাজিমাত ব্যবসায়, ১ কোটির টার্নওভার পাচ্ছেন জগথী

    প্রতিবেদনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে, সাধারণ মানুষের ভয়, আতঙ্ক এবং তথ্যের অভাবই এই প্রতারণা চক্রগুলির প্রধান হাতিয়ার। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে কীভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, তা বিশদে দেখিয়েছেন তাঁরা। তাঁদের এই কাজ শুধু তথ্য প্রকাশ নয়, বরং সমাজে সচেতনতা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

    এই বিভাগে আনন্দ ও সুপর্ণার সঙ্গে পুলিৎজার পেয়েছেন কানাডার সাংবাদিক নাটালি ওবিকো পিয়ারসন। একই সঙ্গে ফাইনালিস্ট তালিকায় ছিলেন বাঙালি সাংবাদিক দেবজ্যোতি ঘোষাল, যিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার জালিয়াতি ও মানব পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি, তাঁর কাজ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

    Two Indian journalists win Pulitzer Prize.

    আরও পড়ুন: ফুজাইরাহে ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়, তীব্র নিন্দা জানাল ভারত

    অন্যদিকে, ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে সাফল্য পেয়েছেন হ্যানয়ের বাঙালি সাংবাদিক অনিরুদ্ধ ঘোষাল। তাঁর প্রতিবেদনে আমেরিকার সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারির চিত্র উঠে এসেছে। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ জার্নালিজমের তত্ত্বাবধানে দেওয়া এই পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize) সাংবাদিকতা ও সাহিত্যের সর্বোচ্চ সম্মানগুলির অন্যতম, যা প্রতি বছর বিশ্বজুড়ে সেরা কাজকে স্বীকৃতি জানায়।

    Click here to Read More
    Previous Article
    টিম ইন্ডিয়ার দাপট! T20 র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত, প্রথম পাঁচে নেই পাকিস্তান
    Next Article
    আনলিমিটেড কলিং সহ দৈনিক ৩ জিবি ডেটা! অত্যন্ত সস্তায় ৭০ দিনের দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment