Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আনলিমিটেড কলিং সহ দৈনিক ৩ জিবি ডেটা! অত্যন্ত সস্তায় ৭০ দিনের দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে জোর টক্কর দিয়ে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, BSNL তাদের রিচার্জ প্ল্যানগুলিতে স্বল্পমূল্যে একাধিক আকর্ষণীয় সুবিধা উপলব্ধ করে। আর এই কারণেই গত কয়েক মাসে BSNL তার নেটওয়ার্কে লক্ষ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সাশ্রয়ী প্ল্যানগুলি থেকে সংস্থাটি বিশেষভাবে লাভবানও হয়েছে। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কোম্পানিটি সম্প্রতি একটি ৭০-দিনের প্ল্যান চালু করেছে। যেখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা-সহ বিভিন্ন সুবিধা পাবেন।

    BSNL-এর ৭০ দিনের সাশ্রয়ী প্ল্যান:

    মূলত, BSNL ইন্ডিয়া তাদের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন প্রিপেইড প্ল্যানটি ঘোষণা করেছে। BSNL- এর এই সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানটির মেয়াদ ৭০ দিন। ৫৯৯ টাকা মূল্যের এই প্ল্যানটিতে ভারতজুড়ে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের মতো সুবিধা রয়েছে। এর পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-এরও সুবিধা পাবেন।

    এই প্ল্যানটির উল্লেখযোগ্য বিশেষত্ব হল, এটি ব্যবহারকারীদের প্রতিদিন ৩ জিবি ডেটা দেয়। অর্থাৎ তাঁরা মোট ২১০ জিবি ডেটা পাবেন। ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

    আরও পড়ুন: টিম ইন্ডিয়ার দাপট! T20 র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত, প্রথম পাঁচে নেই পাকিস্তান

    এছাড়াও, BSNL-এর এই প্ল্যানটি গ্রাহকদের BiTV-র অ্যাক্সেসও প্রদান করে। যার মাধ্যমে তাঁরা তাঁদের পছন্দের লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলি দেখতে পারেন।

    আরও পড়ুন: টিম ইন্ডিয়ার দাপট! T20 র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত, প্রথম পাঁচে নেই পাকিস্তান

    ওটিটি প্ল্যান লঞ্চ: BSNL সম্প্রতি ৪৯৯ টাকার একটি প্ল্যান চালু করেছে। যেখানে JioHotstar থেকে শুরু করে SonyLIV এবং Zee5-এর সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ৩ মাসের জন্য এই ৩ টি ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে অ্যাকসেস পাবেন এবং গ্রাহকরা এই অ্যাপগুলি ২ টি স্ক্রিনে চালাতে পারবেন।

    Click here to Read More
    Previous Article
    সাইবার জালিয়াতির প্রতিবেদনেই বাজিমাত! পুলিৎজার পুরস্কার পেলেন ২ ভারতীয় সাংবাদিক আনন্দ-সুপর্ণা
    Next Article
    আজকের রাশিফল ৬ মে, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment