Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাহালের গোল ও বিশালের গ্লাভসে ধরাশায়ী ইস্টবেঙ্গল! জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

    3 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শনিবাসরীয় ডার্বিতে ইস্টবেঙ্গলকে (East Bengal) টেক্কা দিয়ে জয় মোহনবাগানের (Mohun Bagan)। সাহাল আব্দুল সামাদের (Sahal Abdul Samad) গোলে জয় দিয়ে ডুরান্ড কাপ (Durand Cup 2026) অভিযান শুরু করলো সবুজ-মেরুণ ব্রিগেড। গোল খাওয়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও আটকে গেল ইস্টবেঙ্গল শুধুমাত্র বিশাল কাইথের (Vishal Kaith) কাছে। গুরুত্বপূর্ণ সময় অসাধারণ কিছু সেভ করে দলের পতন রোধ করেন মোহনবাগান গোলরক্ষক। ফলস্বরূপ জয় দিয়েই নিজের কোচিং যাত্রা শুরু করলেন পানাগিওটিস ডিলেমপেরিস।

    ম্যাচের প্রথমার্ধে দুই দলের ফুটবলারদের মধ্যেই দেখা গিয়েছিল তালমিলের অভাব। তার মধ্যেও গত কয়েক দিনের প্র্যাকটিসে বেশি সুগঠিত মোহনবাগান শিবিরই মূলত প্রথম ৪৫ মিনিটে বিপজ্জনক আক্রমণ তৈরি করছিল। ইস্টবেঙ্গল ফুটবলারেরা যে একসঙ্গে খুব বেশিদিন অনুশীলন করেননি তা স্পষ্ট ছিল খেলার মধ্যে। কিন্তু দ্বিতীয়ার্ধে কিয়ান নাসিরীর সাজিয়ে দেওয়া ক্রস থেকে সাহাল গোল করার পর বদলে যায় ম্যাচের পরিস্থিতি।

    ম্যাচের শেষ লগ্নে মুহুর্মুহু আক্রমণে এসে মোহনবাগান ডিফেন্স কে কাঁপিয়ে দিয়ে যায় ইস্টবেঙ্গল। রামিরেজকে মাঠে আনতেই ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ বাড়ে। সতীর্থদের জন্য একাধিক গোলের সুযোগ তৈরি করেন স্প্যানিশ মিডফিল্ডার। তার একটি শট পোস্টেও লেগে ফেরে। শেষদিকে টম অলড্রেডকে নামিয়ে ডিফেন্স জমাট করেন মোহনবাগান কোচ।

    আরও পড়ুন: রেফারির জন্যই বিশ্বকাপ ফাইনাল হেরেছেন মেসিরা? এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি….

    এদিন ডার্বির আনন্দ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন নতুন ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খান। সফলভাবে পর্যাপ্ত নিরাপত্তা সহকারে ডার্বি আয়োজন করে তৃপ্ত তিনি। দর্শকদের সুবিধার্থে স্টেডিয়ামে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা এবং অনলাইন টিকিট এরকম ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তা পালন করার বিষয়ে ডুরান্ড কর্তৃপক্ষকে সাহায্য করেছে নতুন সরকার। ভবিষ্যতে দর্শকদের সুযোগ-সুবিধার ব্যাপারে আরও মনোযোগী হবেন তারা, এমনটাই জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: মেসিকে আবার ফাইনাল খেলার সুযোগ দিতে হবে! FIFA-র ওপর প্ৰবল ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থকরা করছেন সই সংগ্রহ

    আজকের ম্যাচে জয়ের পর নকআউট প্রায় নিশ্চিত হয়ে গেল মোহনবাগানের। অবশ্য এই ম্যাচের হারের কারণে ইস্টবেঙ্গল যে এখনই ছিটকে যাচ্ছে এমনটা নয়। পরের দুই ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি এবং সিআইএসএফ প্রটেক্টরস এফসিকে বড় ব্যবধানে হারাতে পারলে তারাও সেরা দ্বিতীয় স্থানে থাকা দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে পারে।

     

    Click here to Read More
    Previous Article
    Bengali Cinema: 'গায়িকা থেকে নায়িকা' রাপূর্ণার অভিনয় দেখে কি বললেন মা?
    Next Article
    গৃহীত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র! ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment