Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রুপা, সজল থেকে শঙ্কর, বিজেপির মন্ত্রীসভায় কারা থাকছেন? সামনে সম্ভাব্য তালিকা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ জনতার ক্ষোভে পিছু হটতে হয়েছে তৃণমূলকে। ২০২৬ বিধানসভা ভোটে বিপুল সংখ্যক আসন জয় করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। সরকার গঠনের পথে শুভেন্দুরা। আগামী ৯ মে, রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকীতে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। নয়া মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারেন? সামনে সম্ভাব্য মন্ত্রীদের (Ministers) তালিকা।

    কারা আলোকিত করবেন বিজেপির মন্ত্রীসভা? BJP

    মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য সম্ভাব্য মুখ হিসেবে চারটি নাম সামনে উঠে আসছে তাঁরা হলেন, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, উৎপল ব্রহ্মচারী, স্বপন দাশগুপ্ত। এর মধ্যে এক নম্বরে রয়েছেন শুভেন্দু। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেই লড়ে জয় ছিনিয়ে আনা, ভবানীপুরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারিয়ে এই দৌড়ে সবথেকে এগিয়ে তিনি।

    রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও মুখ্যমন্ত্রী পদের জন্য শক্তিশালী দাবিদার। আর কোন কোন বিধায়ক বিজেপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন? সম্ভাব্য তালিকায় রয়েছে অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ-র নাম।

    এছাড়া মন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রাই, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। এছাড়াও সম্ভাব্য তালিকায় আরও একাধিক নাম রয়েছে।

    BJP

    আরও পড়ুন: নিত্যযাত্রীদের চরম ভোগান্তি! আদ্রা ডিভিশনে টানা ৫ দিন বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

    সূত্রের খবর, বিধানসভার স্পিকার হতে পারেন তাপস রায়। এছাড়া মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছে নিশীথ প্রামানিক সহ আরও একাধিক নাম। যদিও সবটাই সম্ভাব্য। এখনও পাকাপাকি কোনো তালিকা সামনে আসেনি। চূড়ান্ত তালিকায় আরও নাম যুক্ত হতে পারে আবার বাদও যেতে পারে। ৯ মে বিজেপির মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও কিছু মন্ত্রীও। কারা আসবেন নয়া দায়িত্বে, সেই নিয়ে চর্চা তুঙ্গে।

    Click here to Read More
    Previous Article
    প্রাক্তন বায়ু সেনা কর্মী থেকে কিভাবে হয়েছিলেন শুভেন্দুর ছায়াসঙ্গী!
    Next Article
    ‘ভারত কিছুই ভুলে যায় না, কাউকে ক্ষমা করে না’, অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে হুঙ্কার ভারতীয় বায়ুসেনার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment