Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রথের সময় দিঘা যাওয়ার প্ল্যান, হোটেলের ভাড়া কেমন? সময় থাকতে জানুন

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : চলতি সপ্তাহেই রথযাত্রা। আর রথের পরেই দুর্গাপুজোর উন্মাদনা শুরু হয়ে যায়। গত বছর থেকে রথ উপলক্ষে দিঘায় (Digha) শুরু হয়েছে বিরাট উন্মাদনা। দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে রথ উপলক্ষে ব্যাপক ধুমধাম হচ্ছে। সেইসঙ্গে দিঘার হোটেল গুলিতে এখন থেকেই বুকিং এর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

    রথের সময় দিঘায় (Digha) উপচে পড়া ভিড়

    রথযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথ মন্দিরে বড়সড় আয়োজন হচ্ছে গত বছর থেকে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা। মাঝে শুক্রবার বাদ দিয়ে ফের শনি ও রবিবার ছুটি। ফলত শুক্রবারটা ছুটি নিলে লম্বা উইকেন্ড পাওয়া যাচ্ছে। তাই রথের ছুটি উপভোগ করতে অনেকেই ছুটছেন দিঘা।

    How much is hotel tarriff in digha during rathyatra

    বুকিং হয়ে গিয়েছে হোটেলের: সাত দিন আগে থেকেই দিঘার সিংহভাগ হোটেল বুকড।ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সর্বত্রই একই ছবি। দিঘার পর্যটক সংগঠনগুলি রথযাত্রার সময় দিঘায় (Digha) আসতে চাইলে দু একদিনের মধ্যেই হোটেল বুকিং না করলে বড় সমস্যায় পড়তে হতে পারে। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানান, দিঘায় রথযাত্রার ছুটি উপলক্ষে হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। একসঙ্গে ৩-৪ দিনের জন্য হোটেল বুকিং করছেন পর্যটকরা। রবিবারের মধ্যেই ১০০ শতাংশ হোটেল বুকিং সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : নির্ভুল উচ্চারণ, দাঁড়াতে হবে সোজা হয়ে! বন্দে মাতরম ও জন গণ মন নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের

    ভিড় লেগেই থাকে দিঘায়: এমনিতে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে দিঘায়। উপরন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর ভিড় আরও বেড়েছে। আর রথযাত্রা উপলক্ষে তো কার্যত পা ফেলার জায়গা থাকবে না দিঘায়। তবে এত চাহিদায় খুশি দিঘার হোটেল ব্যবসায়ীরা।

    আরও পড়ুন : ভেরিফিকেশন ফর্মে দিতে হবে ‘কৃষক বন্ধু’র আইডি, কোথায় পাবেন জেনে রাখুন

    রথের সময় দিঘায় থাকতে চাইলে সময় থাকতেই করে ফেলুন হোটেল বুকিং। নয়তো এরপর হোটেল পাওয়া হবে মুশকিল। এমনকি অনেকের অভিযোগ, এই সুযোগে কিছু হোটেলের রুম ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর কি বললেন বারুইপুরে নির্যাতিতার মা?
    Next Article
    সিম-টাওয়ার ছাড়াই নিশ্চিন্তে বলা যাবে কথা, BSNL বাজারে নিয়ে এল স্যাটেলাইট ফোন, দাম কত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment