Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রথের বিকেলে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! কলকাতা সহ একাধিক জেলায় হলুদ-কমলা সতর্কতাঃ আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রথযাত্রার দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে (West Bengal Weather Today) কী বলা হয়েছে জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াচ্ছে। এটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসায় রথের বিকেলে ও সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুনঃ ‘জেনে শুনে রোগ মাথায় চড়তে দিয়েছেন মমতা!’ ভালো-খারাপ তৃণমূল নিয়ে মাথাব্যথা নেই: দিলীপ ঘোষ

    আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা সহ আজ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    অন্যদিকে কলকাতায় বিকেলের পর থেকে তুমুল ঝড়বৃষ্টি শুরু হতে পারে। হাওড়া অফিসের পূর্বাভাস, বিকেল ৫:৩০ থেকে রাত ৮:৩০-এর মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আবহাওয়ার কী হালহকিকত থাকবে জেনে নেওয়া যাক।

    south bengal weather(243)

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

    উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রথের দিন জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে দুর্যোগের বিশেষ সম্ভাবনা নেই। আজ আকাশ মূলত মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব সক্রিয় থাকবে। উত্তরবঙ্গে ১৯ ও ২০ জুলাই থেকে ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সিলসিলা এখনই থামছে না এটা পরিষ্কার।

    Click here to Read More
    Previous Article
    ইথানল মিশ্রিত জ্বালানি না কিনে, পেট্রোল কিনলে বেশি দাম দিতে হবে সাফ বার্তা নীতিন গডকরির !
    Next Article
    দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে বিরাট রেকর্ড মেসির! আর্জেন্টিনার দাপট দেখে ভয় পাচ্ছে স্পেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment