Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোনাল্ডোর বান্ধবীর পাশে দাঁড়ালেন মেসির স্ত্রী! মাঠের বাইরে দুই মহাতারকার পরিবারের পারস্পরিক শ্রদ্ধা দেখে মুগ্ধ ফুটবল বিশ্ব

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ফুটবল জগৎ থেকে দূরে স্পেনের মায়র্কায় পরিবারের সাথে একান্তে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার সঙ্গে রয়েছেন তার প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ (Georgina Rodrigue)। সম্প্রতি খোলামেলা পোশাকে তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তারপরেই রোনাল্ডোর বান্ধবীকে তার শারীরিক গঠন নিয়ে কটূক্তি করেন কিছু মানুষ। কিন্তু এই ব্যাপারে এবার তার পাশে দাঁড়ালেন লিওনেল মেসির (Lionel Messi) স্ত্রী আন্তনেলা রকুজ্জো (Antonela Roccuzzo)।

    সোশ্যাল মিডিয়ায় দেহ নিয়ে ব্যাঙ্গের শিকার হওয়ার পর প্রতিবাদে সরব হয়েছেন জর্জিনা। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার শরীর বদলাবে, বাকি সকল নারী শরীরের মতোই। আর আমি আশা করি এটি আরও বহু বছর ধরে বদলাতে থাকবে, কারণ তার মানে এটাই হবে যে আমি এখনও বেঁচে আছি। আমি ছয়জন অসাধারণ সন্তানের মা। তাদের মধ্যে তিনজন মেয়ে, যারা ভবিষ্যতে অসাধারণ নারী হয়ে উঠবে। আর আমি ক্রিশ্চিয়ানোর সাথেই তাদের একটি বিষয় শেখাতে চাই, সেটি হলো, একজন মানুষের প্রকৃত মূল্য কোনওদিনই তার শরীরের গঠন বা একজন অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করে না।”

    তিনি আরও বলেছেন, “এই ছোট্ট ইতিবাচক ইতিবাচক মানসিকতার ছোঁয়া আমি প্রতিদিন তাদের দেওয়ার চেষ্টা করি, এই বিপুল কল্পনার জগতে আমার নিজের পথ খুঁজে পেতেও এটা আমাকে সহায়তা করে।” সেইসঙ্গে রোনাল্ডোর প্রশংসা করেও তিনি লিখেছেন, “একজন পিতা ও একজন মানুষ হিসেবে ক্রিস যে জাতীয় মূল্যবোধ যে সকলের মধ্যে ছড়িয়ে দেন, তার জন্য আমি ওকে নিয়ে গভীরভাবে গর্বিত।”

    আরও পড়ুন: বল পায়ে বিধ্বংসী মোহনবাগান! গোলের সুনামিতে প্রতিপক্ষকে উড়িয়ে ডুরান্ডের নক-আউটে মেরিনার্সরা

    মুখে কিছু না বললেও জর্জিনার এই পোস্টের সমর্থনে কমেন্ট করেছেন মেসির স্ত্রী আন্তনেলা। তিনি কমেন্টে কিছু হাততালির ইমোজি ব্যবহার করে জর্জিনার বক্তব্যের প্রশংসা করেছেন। রোনাল্ডো পর্তুগিজ হলেও তার বান্ধবী জর্জিনা আর্জেন্টাইন। ফলে নিজের দেশের নারীর এক বলিষ্ঠ বক্তব্যর প্রশংসা মেসির স্ত্রী করবেন এমনটাই স্বাভাবিক।

    আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

    রোনাল্ডো এবং মেসি দুজনেই একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তারা একে অপরের বন্ধু না হলেও বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তাদের নিয়মিত সাক্ষাৎ হয়ে থাকে। এই অনুষ্ঠান গুলিতে দুজনের প্রতি দুজনে অত্যন্ত সুরুচিপূর্ণ মন্তব্য করেছেন অতীতে। আর বর্তমানে এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে দুই মহতারকার পরিবারের মানুষটাও একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল।

     

    Click here to Read More
    Previous Article
    পরিদর্শনের পরই কড়া পদক্ষেপ, ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
    Next Article
    ভারতের প্রথম কাচের ঝুলন্ত সেতু! হাঁটতে কত টাকা লাগবে জানেন?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment