Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগামী ODI বিশ্বকাপের স্কোয়াড বেছে নিলেন সুনীল গাভাস্কার! বাদ পড়লেন তারকা ওপেনার, দলে ৪ অলরাউন্ডার

    10 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup)। ইতিমধ্যেই প্রতিটি ওডিআই সিরিজকে সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই দেখছে গৌতম গম্ভীরের ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু এখনও অবধি ভারতীয় দলের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াড কেমন হবে তা জানা যায়নি। বিশ্বকাপের আগে তাই অনেকের হাতেই সুযোগ থাকছে নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়ে ২০২৭-এর দক্ষিণ আফ্রিকাগামী বিমানে নিজের জায়গা করে নেওয়া। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

    বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ ইতিমধ্যেই বিশ্বকাপের দল গঠন নিয়ে নিজেদের মতামত জানাতে শুরু করেছেন। তাদের বক্তব্যর স্বপক্ষে যুক্তিও সাজিয়েছেন। এবার এই তালিকায় নাম লেখালেন সুনীল গাভাস্কার। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড কেমন হওয়া উচিত সেই নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন তিনি।

    অনেকেই এখনও নিশ্চিত নন আগামী বিশ্বকাপে অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি জায়গা পাবেন কিনা সেই বিষয়ে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও কোনও স্পষ্ট বার্তা আসেনি। কিন্তু নিজের পছন্দের স্কোয়াডে তাদের দুজনকে জায়গা দিয়েছেন তিনি। সেইসঙ্গে অভিজ্ঞতার গুরুত্ব মাথায় রেখে বুমরার পাশাপাশি নিজের দলে জায়গা দিয়েছেন বিশ্বকাপের মঞ্চে ভারতের সেরা পেসার মহম্মদ সামিকে। কিন্তু তরুণ প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে দেখছেন না তিনি, যা কিছুটা বিস্ময়কর মতামত।

    Rohit Sharma-Virat Kohli to create history in Ranchi ODI match.

    ব্যাটার: সুনীল গাভাস্কার দলের ব্যাটিংয়ের ক্ষেত্রে অধিনায়ক শুভমান গিল ও রোহিত-বিরাট জুটির পাশাপাশি জায়গা দিয়েছেন শ্রেয়স আইয়ারকে। সেইসঙ্গে দুই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লোকেশ রাহুল ও ঈশান কিষাণকে নিজের পছন্দের স্কোয়াডে রেখেছেন তিনি। কোনও অতিরিক্ত ব্যাটারকে ১৫ জনের দলে জায়গা দেননি তিনি।

    আরও পড়ুন: ভারতীয় দল জিততেই ধোনিকে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার! এবার সামনে রোহিত

    অলরাউন্ডার: সুনীল গাভাস্কারের পছন্দের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোট ৪ জন অলরাউন্ডার। এদের মধ্যে দুজন পেস বোলিং অলরাউন্ডার। বাকি দুজন স্পিনার অলরাউন্ডার। পেসের ক্ষেত্রে সাম্প্রতিক অতীতে ভালো ফর্মে থাকা নীতিশ রেড্ডিকে তিনি হার্দিক পান্ডিয়ার পাশাপাশি দলে জায়গা দিয়েছেন। সেইসঙ্গে দুই অভিজ্ঞ তারকা অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা তার দলে জায়গা পেয়েছেন।

    আরও পড়ুন: গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার

    বোলার: এরপর বোলার হিসেবে ৪ জন জেনুইন পেসারের পাশাপাশি একজন স্পিনারকে জায়গা দিয়েছেন তিনি। যশপ্রীত বুমরা ও সামির অভিজ্ঞতার পাশাপাশি তিনি তারুণ্যের প্রতিনিধি হিসেবে হর্ষিত রানা ও অর্শদীপ সিং-কে বেছে নিয়েছেন বাকি দুই পেসার হিসেবে। স্পিনার হিসেবে তার দলে জায়গা পেয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। সাম্প্রতিক অতীতে খুব বেশি সুযোগ না পেলেও যে কোনও পরিস্থিতিতে তিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

     

     

     

    Click here to Read More
    Previous Article
    সিঙ্গুর টাটা প্রকল্পে বড় মোড়! ক্ষতিপূরণ জট মেটাতে বৈঠক রাজ্য ও টাটার
    Next Article
    বাজারে কবে আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট আসছে!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment