Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘রিপোর্ট দেওয়ার বাহানায় সময় নষ্ট’! অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রেগে আগুন হাইকোর্ট, কার উপর?

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। এবার সেই মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল উচ্চ আদালত।

    হাইকোর্টের তোপের মুখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ | (Calcutta High Court)

    বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি থাকলেও সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে রিপোর্ট জমা না পড়ায় তা সম্পন্ন হয়নি। ব্যাঙ্কের আইনজীবী আদালতে দাবি করেন, “আমরা গতকাল বিষয়টি জানতে পেরেছি। এখনও অবধি এই বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশ মেলেনি।“

    আরও পড়ুনঃ সেপ্টেম্বর থেকে আরও আগে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    একথা শোনামাত্রই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, “আপনাদের কোনও বিষয়েই আগাম নির্দেশ থাকে না। দেখা যাচ্ছে, সব মামলাতেই রিপোর্ট দেওয়ার বাহানায় আপনারা সময় নষ্ট করছেন।“

    এদিন ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আদালতের কাছে আরও কিছুটা বাড়তি সময় চাওয়া হলে বিচারপতি বলেন, “প্রত্যেকবার আপনাদের তরফ থেকে বাড়তি সময় চাওয়া হয়। তবে কোনও কাজের কাজ হয় না। কোনও বারই আপনারা সঠিক রিপোর্ট নিয়ে আদালতে আসেন না।“

    এদিকে অভিষেকের আইনজীবী হাইকোর্টে দাবি করেন, গত সোমবারই মামলার যাবতীয় প্রয়োজনীয় নথি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে সার্ভ করা হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে নথি পৌঁছনোর যাবতীয় আইনি প্রমাণপত্র আদালতের রেকর্ডে পেশ করেন তিনি। ব্যাঙ্কের আইনজীবী আবার জানান, দুপুর ১২টা কিংবা ২টোর সময় মামলাটি যদি আবার ওঠে, তাহলে তিনি ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রয়োজনীয় নির্দেশিকা ও রিপোর্ট চেয়ে নিতে পারবেন।

    Calcutta High Court

    উভয়পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট জানায়, সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের লিখিত রিপোর্ট ও স্পষ্ট নির্দেশ ছাড়া শুনানি করা যাবে না। এরপর এদিনের মতো মামলার শুনানি স্থগিত করে দেওয়া হয়। বৃহস্পতিবার ফের এই মামলা তালিকাভুক্ত করে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।

    অভিষেকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। এবার সেই মামলার শুনানিতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল আদালত। আগামীকাল কী হয় সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    "১ মিনিটের মধ্যে দমকল আ.গুন নিয়ন্ত্রণ করায় ৮০ জনকে বাঁচাতে পেরেছি"-বার্তা দমকল প্রতিমন্ত্রীর
    Next Article
    ভারতের সেনাপ্রধান নেপালে পেলেন বিরল সম্মান! ভারতীয় সেনাবাহিনীতে ফের নিযুক্ত হবেন গোর্খারা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment