Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবারও খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, এভাবে চেক করুন আবেদনের স্ট্যাটাস

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর। আবারও খুলল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল। বুধবার থেকেই অনলাইনে দেখা যাচ্ছে আবেদনের স্ট্যাটাস কী।আবেদন বাতিল হলে আবারও আবেদন করা যাচ্ছে প্রকল্পে। অযোগ্য কেউ প্রকল্পের অনুদান পেলে সেটার অভিযোগও জানানো যাবে।

    আবারও খুলে গেল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল

    আবারও খুলেছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল। আবেদনের স্ট্যাটাস চেক করতে সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/-এ গেলেই দেখা যাবে। এই ওয়েবসাইটে গিয়ে সিটিজেন/ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করার পর জেলা নির্বাচন করতে হবে। এরপর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করা হয়েছে সেটি দিন। সেই নম্বরে যাবে ওটিপি।

    Annapurna Yojana portal opened again

    কীভাবে দেখবেন স্ট্যাটাস: ওটিপি দেওয়ার পর নতুন পেজ ওপেন হবে। সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস ক্যাটেগরির নীচে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, আন্ডার প্রসেস এবং রিজেক্টেড। অ্যাপ্রুভড লেখা থাকলে এর অর্থ হল আবেদনকারী টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বা দ্রুত পেয়ে যাবেন।

    আরও পড়ুন : হাওড়া-গুয়াহাটিতে আচমকা পরিদর্শন, খাবার-পানীয়ের মান নিয়ে কড়া IRCTC

    পুনরায় করবেন আবেদন: আন্ডার প্রসেস দেখানোর অর্থ হল আবেদন সফল ভাবে জমা পড়েছে। কোনও আধিকারিক বাড়ি গিয়ে নথিগুলি যাচাই করতে পারেন। দরকার হলে ফোনও আসতে পারে বাড়িতে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অনুদানের টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে (Annapurna Yojana)। নতুন করে আবেদন করার জন্য পোর্টাল খুললে উপরের দিকে অবজেকশন ও ক্লেমের অপশন আসবে। সেখানে ক্লিক করলে আসবে দুটি অপশন। ফর্ম বাতিল হলে সেই ফর্মের ভিত্তিতে আরও কিছু তথ্য দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। কেউ অযোগ্য হয়ে অনুদান পেলে সে বিষয়ে অভিযোগও করা যাবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে।

    আরও পড়ুন : রবিবারের লাল লাল ঝাল ঝাল খাসির ঝোলে হলুদ নাকি সাদা আলু পড়ে? রান্নার এই টিপস জেনে রাখুন

    গত ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে। ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার টাকা। ২০ তারিখ দুপুরের মধ্যেই ঢুকে যাবে এই টাকা।

    Click here to Read More
    Previous Article
    Prerana Das: বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণার?
    Next Article
    ভারত জিতলেও সংকটে এই তারকার ভবিষ্যৎ, পরের ম্যাচে ব্যর্থ হলে দল থেকেই ছেঁটে ফেলবেন গম্ভীর!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment