Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Oppo-OnePlus ও Realme-র মোবাইল ফোন তৈরি করবে এই ভারতীয় সংস্থা! প্রতিবছর ৮০ লক্ষ উৎপাদন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া চিনা স্মার্টফোন (Mobile Phones) ব্র্যান্ড ওপ্পো ও ওয়ানপ্লাস এবং রিয়েলমির জন্য ভারতে (India) মোবাইল ফোন উৎপাদন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থার (Amber Enterprises) এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা CEO জসবীর সিং জানিয়েছেন যে, ২০২৬-২৭ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে অনুমান করা হচ্ছে এবং ২০২৭-২৮ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

    Oppo-OnePlus ও Realme-র মোবাইল ফোন (Mobile Phones) তৈরি করবে এই ভারতীয় সংস্থা!

    সংস্থাটি প্রথম বছরে ৮০ লক্ষ স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে: জানিয়ে রাখি যে, অ্যাম্বার এন্টারপ্রাইজেস প্রথম বছরে প্রায় ৮০ লক্ষ স্মার্টফোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এরপর, দ্বিতীয় বছরে তারা পর্যায়ক্রমে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রায় ১.৫ থেকে ১.৬ কোটি ইউনিটে বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। জসবীর সিং জানান যে, সংস্থাটি মোবাইল ফোন ব্যবসার জন্য একজন চিফ অপারেটিং অফিসার তথা COO নিয়োগ করেছে। তিনি বলেছেন, ওপ্পো মোবাইলস ইন্ডিয়ার সঙ্গে ম্যানুফ্যাকচারিং কো-অপারেশন এগ্রিমেন্ট ওপ্পো, ওয়ানপ্লাস এবং রিয়েলমি, এই ৩ টি ব্র্যান্ডের জন্যই প্রযোজ্য।

    This Indian company will manufacture Oppo-OnePlus and Realme mobile phones.

    সংস্থাগুলি লোকাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওপর নির্ভরশীল: উল্লেখ্য যে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে ভারতে চিনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির ‘অ্যাসেট-লাইট’ মডেলের দিকে ঝুঁকে পড়ার একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। এর অর্থ হল, কোম্পানিগুলি তাদের সরাসরি উৎপাদনের অংশ কমিয়ে দিচ্ছে এবং উৎপাদনের জন্য স্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী সংস্থাগুলোর ওপর আরও বেশি নির্ভর করছে।

    আরও পড়ুন: যাদের বিরুদ্ধে গত ৩২ বছরে হকি বিশ্বকাপে জেতেনি ভারত! এবার সেই দলেরই মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া

    CCL-এর দামে তীব্র বৃদ্ধি: জানিয়ে রাখি যে, অ্যাম্বারের পিসিবি (PCB) ব্যবসায় কপার-ক্ল্যাড ল্যামিনেট তথা CCL-এর দামে তীব্র বৃদ্ধি মুনাফার ওপর চাপ সৃষ্টি করেছে। সংস্থাটি জানিয়েছে যে, তারা এই বর্ধিত খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে, এর প্রভাব কিছুটা দেরিতে প্রতিফলিত হচ্ছে। জসবীর সিংয়ের মতে, AI ও ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদা এবং বাজারে এর ঘাটতি থাকার কারণে CCL-এর দাম আরও বাড়তে পারে।

    আরও পড়ুন: অবিশ্বাস্য হলেও সত্যি! সফল বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক বিমানের প্রথম উড়ান, খরচ মাত্র ৫ ডলার

    নিজস্ব CCL প্ল্যান্ট স্থাপন করবে: অ্যাম্বার ২০২৯-৩০ সালের মধ্যে নিজস্ব CCL প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের স্মার্টফোন বাজারের ১৭.৮ শতাংশ শেয়ার ছিল ভিভোর দখলে। এরপরেই ছিল স্যামসাং (১৭.৬ শতাংশ) এবং ওপো (১৩.৬ শতাংশ)। এছাড়াও ভিভো ও ওপ্পো গ্রুপের ব্র্যান্ডগুলি যার মধ্যে আইকিউও, রিয়েলমি এবং ওয়ানপ্লাসও রয়েছে, সেগুলির সম্মিলিতভাবে ৪৫.৬ শতাংশ শেয়ার ছিল।

    Click here to Read More
    Previous Article
    'এগিয়ে বাংলা! আমরা তো দেখলাম ১৫ বছরে পিছিয়ে বাংলা' প্রাক্তন সরকারকে চরম আক্রমণ শারদ্বত মুখোপাধ্যায়ের
    Next Article
    আজকের রাশিফল ১৬ অগাস্ট, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment