Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সময়ের সঙ্গে নায়িকাও বদল, বড় বদল ‘কনে দেখা আলো’তে!

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বড় রদবদল হয়েছে জি বাংলায়। পরপর দুটি নতুন মেগার আগমনে ওলটপালট হয়ে গিয়েছে স্লট। বাঘিনী এবং সতীপীঠ কালীঘাট শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে। তার প্রভাব পড়েছে অন্য সিরিয়ালেও (Serial)। স্লট বদলে গিয়েছে ‘কনে দেখা আলো’র। এবার বদলাল নায়িকাও।

    সময় বদলে দেওয়া হল কনে দেখা আলোর (Serial)

    সম্প্রতি জানা গিয়েছে, এখনই শেষ হচ্ছে না কনে দেখা আলো। বরং সময় বদলে দেওয়া হয়েছে এই ধারাবাহিকের। আর এবার আরও এক বড় পরিবর্তন এল সিরিয়ালে। কনে দেখা আলো থেকে সরে দাঁড়ালেন ‘বনলতা’ নন্দিনী দত্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানিয়েছেন তিনি। তবে কি লাজু-অনুভবের জীবন থেকে বনলতা অধ্যায় শেষ হল?

    This actress is leaving kone dekha alo serial

    সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী: না, গল্প এগিয়ে যাওয়ার কথা শুনে অনেকেই বুঝেছিলেন, এত তাড়াতাড়ি বনলতা বিদায় হওয়ার নয়। শুধু বদলে যাচ্ছে মুখ। নন্দিনীর ছেড়ে যাওয়া জায়গা নিচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত সৌমিলী চক্রবর্তী। বনলতা চরিত্রটিকে কীভাবে তিনি ফুটিয়ে তোলেন সেটাই দেখার বিষয়।

    আরও পড়ুন : ময়দা নয়, আটা দিয়েই নরম ফুলকো হবে লুচি, এই টেকনিকে হবে না শক্ত

    কেন ছাড়লেন সিরিয়াল: হঠাৎ কেন ছেড়ে দিলেন কনে দেখা আলো (Serial)? নন্দিনী জানান, নিজের কেরিয়ারে মুভ অন করতে চান তিনি। কারোর বিরুদ্ধে কোনও ক্ষোভ, অভিযোগ তাঁর নেই। সচেতনভাবেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এই কাজটা তিনি ভালোবেসেই করেছিলেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চ্যানেল, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর চুক্তি ছিল। এবার সবাইকে তিনি খবরটি জানালেন।

    আরও পড়ুন : ৬ মাস ধরে বসে খান ইলিশ, এভাবে সংরক্ষণ করলে দিব্যি থাকবে টাটকা

    প্রসঙ্গত, বর্তমানে সাড়ে নটার স্লটে দেখা যাচ্ছে কনে দেখা আলো। তবে নতুন মেগা শুরু হওয়ায় আগামী ২৪ অগাস্ট থেকে বিকেল সাড়ে ৫ টায় দেখা যাবে এই সিরিয়াল।

    Click here to Read More
    Previous Article
    ভেঙে গেল চেতেশ্বর পূজারার রেকর্ড! গম্ভীরের মুখে হাসি ফোটালেন এই ভারতীয় তারকা
    Next Article
    আজকের রাশিফল ১৮ অগাস্ট, মনসা পুজোর দিন পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment