Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নজরে ৩০ লক্ষের বেশি আবেদন! আবাস যোজনায় যাচাই শুরু করল সরকার

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকারের আমলে আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে বহু দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে বিজেপি সরকার (Government of West Bengal)। আবাস যোজনার ক্ষেত্রে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এবার সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ নেওয়া হল। ৩০ লক্ষের বেশি আবেদন যাচাই প্রক্রিয়া শুরু করল প্রশাসন।

    আবাস যোজনা নিয়ে কড়াকড়ি সরকারের | (PM Awas Yojana)

    তৃণমূল সরকারের আমলে আবাস যোজনায় বহুবার অনিয়মের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালাবদলের পর নতুন রাজ্য সরকারের একটাই লক্ষ্য, শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। পাশাপাশি কোনও অনুপ্রবেশকারী বা অবৈধ সুবিধাভোগীর কাছে যাতে সরকারি টাকা না পৌঁছয় তা সুনিশ্চিত করা।

    আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ হারে DA বৃদ্ধি! বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

    এবার এই জোড়া লক্ষ্য সামনে রেখে আবাস যোজনায় যাচাই প্রক্রিয়া শুরু করল প্রশাসন। প্রায় ৩০ লক্ষের বেশি আবেদন যাচাই করা হবে। আবেদনকারীদের দাখিল করা তথ্যের সঙ্গে প্রকল্পের শর্ত মিলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

    জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে এই সমীক্ষা সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে চূড়ান্ত তালিকা যাচাই করা হবে। সেখানেও আবেদনকারীদের দেওয়া তথ্যের সঙ্গে প্রকল্পের শর্ত মিলছে কিনা তা খতিয়ে দেখা হবে। অর্থাৎ ডাবল যাচাই করবে সরকার। এরপর যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাঁদের বাড়ি তৈরির টাকা দেওয়া হবে।

    PM Awas Yojana

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হয়েছে। রাজ্যবাসীর সামনে আয়ুষ্মান ভারত, ভিবি জি রাম জি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) দরজা খুলে গিয়েছে। এবার এই সরকারি আবাসন প্রকল্পের উপভোক্তা বাছাইয়ের কাজে গতি আনা হল। রাজ্য ও কেন্দ্রের ডাবল যাচাইয়ের পর টাকা পাবেন যোগ্য উপভোক্তারা।

    Click here to Read More
    Previous Article
    আর যত্রতত্র থুতু ফেলা যাবে না, হাসপাতাল চত্বরকে তামাক মুক্ত করতে ১০ দফা নির্দেশিকা প্রশাসনের
    Next Article
    চলতি বছরে ৩ বার! সেপ্টেম্বর থেকেই ফের গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত Hyundai-র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment