Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারত জিতলেও সংকটে এই তারকার ভবিষ্যৎ, পরের ম্যাচে ব্যর্থ হলে দল থেকেই ছেঁটে ফেলবেন গম্ভীর!

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বেশ দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই দ্বীপরাষ্ট্রের দলকে টেক্কা দিয়ে ১৬৫ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে ভারত। কিন্তু ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ফর্ম চাপে ফেলে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। দ্রুত ফর্মে না ফিরলে তাকে ছেঁটে ফেলার কথাও ভাবতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

    ভারতীয় দল সদ্যসমাপ্ত টেস্টের প্রথম ইনিংসে ৪৬২ রানের বিরাট স্কোর খাড়া করেছিল। সেই ইনিংসে বেশ দাপটের সাথে ব্যাটিং করছিলেন যশস্বী। কিন্তু দুর্ভাগ্যবশত লোকেশ রাহুলের সাথে ভুল বোঝাবুঝির কারণে তিনি ব্যক্তিগত ৩২ রানের স্কোরে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন। অনেকেরই ধারণা সেই সময় রান আউট না হলে বড় স্কোরের দেখা পেতে পারতেন যশস্বী।

    এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ বল খেলে কোনও রান না করেই ড্রেসিংরুমে ফেরেন যশস্বী। সেট না হয়েই কাট শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। অনেকেই মনে করছেন সেট না হয়ে এই শট খেলতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। তার ব্যাটিংয়ের ক্ষেত্রে আরও পরিণতবোধ আনা দরকার বলে মন্তব্য করেছেন অনেকেই।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    ভারতীয় দলের জার্সিতে শেষ দুটি টেস্ট ম্যাচে বেশ দৃষ্টিকটু ভাবেই ব্যর্থ হয়েছেন যশস্বী। তুলনামূলক সহজ প্রতিপক্ষ এবং ব্যাটিংয়ের জন্য অনুকূল পরিবেশ পেয়েও আফগানিস্থান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ব্যাট জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে সাই সুদর্শন, সরফরাজ খানের মতো প্রতিভাবান ব্যাটাররা সুযোগের অপেক্ষায় রয়েছেন। পরের ম্যাচে ব্যর্থ হলে নিজের ওপর বাড়তি চাপ ডেকে আনবেন যশস্বী।

    আরও পড়ুন: এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ

    তবে নিজের ফর্মে না থাকার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না যশস্বী নিজে। ব্যাট হাতে নিজের খেলার ধরণও পাল্টাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার। ম্যাচের পর তিনি বলেছেন, “আমার চিন্তাভাবনা ও স্বভাব সবই একই থাকবে। খেলার ধরনে আমি কোনও বড়সড় পরিবর্তন ভবিষ্যতেও করব না। এখন পর্যন্ত যেভাবে এগিয়েছি, সেভাবেই সামনে এগিয়ে যেতে চাই। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কতটা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রয়োজন, তা আমার জানা আছে। তাই আমি এভাবেই নিজেকে একইরকম ভাবে এগিয়ে নিয়ে যাবো।

     

    Click here to Read More
    Previous Article
    আবারও খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, এভাবে চেক করুন আবেদনের স্ট্যাটাস
    Next Article
    নিট-ইউজি প্রশ্নফাঁসের জের, NTA-কে পরীক্ষা ব্যবস্থা ‘স্থায়ী ও সুরক্ষিত’ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment