Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যদেরও হেনস্থা করছে’! এবার বিস্ফোরক অর্জুন, কাদের বিরুদ্ধে অভিযোগ?

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগাস্ট মাসের কিস্তি ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অবধি যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে এখনও অনেকের অভিযোগ, বহু যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সরব হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। এই নিয়ে নিচুতলার অফিসারদের দিকে আঙুল তুললেন তিনি।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক অর্জুন | (Annapurna Yojana)

    অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, “যারা নিচুতলার অফিসার রয়েছেন বিডিও এরা জেনেশুনে বদমায়েশি করছে। যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য রয়েছেন, তাঁদেরও হেনস্থা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা ব্যাপক নজরদারি করছি। বারবার বলা হয়েছে, এই ধরণের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যা করতে বলেছেন সেটাই করতে হবে।“

    আরও পড়ুনঃ তৃণমূল আমলের ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল! উচ্চ প্রাথমিকের পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

    অগাস্ট মাসে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামীকাল অবধি। তবে এখনও অনেকের অভিযোগ, বহু যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সরব হলেন খোদ রাজ্যের পরিবহণমন্ত্রী।

    অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার আশ্বস্ত করে বলেছেন, সকল যোগ্য মহিলা এই সরকারি প্রকল্পের টাকা পাবেন। উপযুক্ত ভেরিফিকেশনের পর যারা যোগ্য হিসাবে বিবেচিত হবেন, তাঁদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকবে।

    সম্প্রতি রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু বলেন, “আমি আবারও বলছি, কাউকে একদম বাদ দেওয়া হচ্ছে না। তাঁরা পুনরায় ক্লেম ও অবজেকশন জানাতে পারেন। হতে পারে আরেকটু ইন ডেপথ ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে ক্লেম করা হলে আবার যাচাই করা হবে। এরপর তিনি যোগ্য বিবেচিত হলে টাকা পাবেন।“

    Annapurna Yojana

    প্রসঙ্গত, তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। নতুন প্রকল্পে একধাক্কায় ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তবে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কড়া শর্তও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। সেগুলি পূরণ হলেই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    "এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন...", Agnimitra Paul-কে নিশানা Firhad Hakim-এর
    Next Article
    ভারতের নির্বাচন পদ্ধতিতে ‘মুগ্ধ’ ট্রাম্প! তুললেন জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ, কী জানালেন মার্কিন প্রেসিডেন্ট?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment