Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাকপক্ষীতেও টের পায়নি, স্ত্রী প্রস্মিতার সঙ্গে প্রথম সন্তান আসার সুখবর দিলেন অনুপম

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরুতেই বড় সুখবর দিলেন সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)। বাবা হলেন অনুপম। এতদিন আড়ালেই রেখেছিলেন খবরটা। কাকপক্ষীকেও টের পেতে দেননি। তবে এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সুখবরটা শেয়ার করলেন গায়ক।

    প্রথম সন্তান আসার সুখবর দিলেন অনুপম (Anupam Roy)

    পুত্রসন্তানের বাবা হয়েছেন অনুপম। স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গে বছর দুই আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিবাহ জীবনের দু বছর পার করে দুই থেকে তিন হলেন অনুপম প্রস্মিতা। সোমবার দুপুরেই পুত্রসন্তানের জন্ম দেন প্রস্মিতা। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করে অনুপম লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা পুত্রসন্তানের বাবা মা হয়েছি’।

    Anupam roy shared arrival of baby

    কী জানালেন গায়ক: সংবাদ মাধ্যমকে অনুপম বলেন, মা এবং ছেলে দুজনেই ভালো আছে। খবর পেয়ে খুবই আনন্দিত তিনি। খুশি অনুপম প্রস্মিতার অনুরাগীরাও। তারকা যুগলের জীবনের এই নতুন অধ্যায়ে উচ্ছ্বসিত ভক্তরা।

    আরও পড়ুন : দুধ জ্বালের ঝামেলা ছাড়াই তুলতুলে নরম রসমালাই, কীভাবে বানাবেন বাড়িতে, রইল সহজ রেসিপি

    খুশি হয়েছেন ভক্তরা: নিজের ব্যক্তিগত জীবন বরাবর আড়ালে রাখতেই পছন্দ করেন অনুপম (Anupam Roy)। গায়িকা স্ত্রী প্রস্মিতাও ব্যক্তিগত এবং পেশাগত জীবন আলাদা রাখেন। খুব বেশি ক্যামেরার সামনেও দেখা যায় না তাঁকে।

    আরও পড়ুন : চিকিৎসা-অর্থের মাঝে দোদুল্যমান মানুষের জীবন, দিন বদলাতে পারবেন ‘ডাক্তার কাকু’? প্রকাশ্যে মুক্তির তারিখ

    প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেন অনুপম প্রস্মিতা। প্রথমে পেশাগত আলাপ থেকে বন্ধুত্ব হয়। তারপর তা গড়ায় প্রেমে। হঠাৎ করেই যেমন বিয়ের খবর দিয়েছিলেন, তেমনই সন্তান আসার সুখবরটা দিয়েও সকলকে চমকে দিলেন অনুপম রায়।

    Click here to Read More
    Previous Article
    বিশালের গ্লাভসে ভর করে নাটকীয় ম্যাচ জিতে ডুরান্ডের সেমিতে মোহনবাগান! বিশেষ এই কারণে চিন্তায় ভক্তরা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment