Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বিগ বস’কে জায়গা দিতে কোপ জোড়া মেগায়, কোন কোন সিরিয়ালের সময় বদল?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের প্রথম সারির দুই চ্যানেলে একাধিক বদল। বহু বছর পর স্টার জলসায় শুরু হতে চলেছে বিগ বস বাংলা (Serial)। সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৩০ অগাস্ট থেকে বিশেষ গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে হবে শোয়ের সূত্রপাত। এরপর ৩১ অগাস্ট থেকে সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সম্প্রচারিত হবে বিগ বস। তবে এই শোয়ের জন্য অন্য সিরিয়ালগুলিতে আসছে বড় বদল।

    বেশ কিছু সিরিয়ালের (Serial) সময় বদল

    সন্ধে ও রাতের বেশ কিছু সিরিয়ালের সময়সূচীতে আসছে বদল। এমনকি দুটি ধারাবাহিক বন্ধও করে দেওয়া হচ্ছে। বিগ বসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ঘূর্ণি। রাত সাড়ে ৭ টার স্লটে সম্প্রচারিত হত এই মেগা। কিন্তু অন্য ধারাবাহিককে এই স্লট দেওয়ায় মাত্র চার মাসেই শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল।

    Two serial ending in star jalsha

    বন্ধ হচ্ছে সিরিয়াল: চ্যানেলের আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘কম্পাস’ও শেষ হয়ে যাচ্ছে বলে গুঞ্জন। জনপ্রিয়তা সত্ত্বেও ধারাবাহিকটি বন্ধের গুঞ্জনে মন খারাপ দর্শকদের। অনেকের মনে হয়েছিল ও মোর দরদিয়া শেষ হয়ে যেতে পারে। কিন্তু তেমন কোনও ইঙ্গিত দেয়নি চ্যানেল কর্তৃপক্ষ।

    আরও পড়ুন : ৬ মাস ধরে বসে খান ইলিশ, এভাবে সংরক্ষণ করলে দিব্যি থাকবে টাটকা

    কোন স্লট বদল: স্লট বদল হয়েছে কিছু সিরিয়ালের (Serial)। রাত সাড়ে নটা থেকে এগিয়ে সাড়ে সাতটার স্লটে আনা হয়েছে প্রতিজ্ঞাকে। অন্যদিকে কম্পাসের ছেড়ে যাওয়া বিকেল সাড়ে পাঁচটার স্লটে নিয়ে আসা হয়েছে শুধু তোমারই জন্য। এছাড়া সংসারের সংকীর্তন রাত দশটা থেকে আধ ঘন্টা পিছিয়ে সাড়ে দশটায় আনা হয়েছে।

    আরও পড়ুন : সময়ের সঙ্গে নায়িকাও বদল, বড় বদল ‘কনে দেখা আলো’তে!

    বিগ বসের জেরে এই সিরিয়ালগুলির সম্প্রচার সময় বদল করা হচ্ছে। তবে অন্যান্য ধারাবাহিকগুলির সময় একই থাকছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৮ অগাস্ট, মনসা পুজোর দিন পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির
    Next Article
    বিবাহবিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে? বেতনের ২০ শতাংশ যাবে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে, ঘোষণা হিমন্তের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment