Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রিলায়েন্সের মাধ্যমে গত বছরে বিপুল কর্মসংস্থান! চমকে দেবে সংস্থার মোট কর্মচারীর সংখ্যা

    41 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) প্রায় সবসময় থাকে খবরের শিরোনামে। সেই রেশ বজায় রেখেই ভারতের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স গ্রুপ ২০২৫-২৬ অর্থবর্ষে এক লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগের ঘোষণা করেছে। কোম্পানির সর্বশেষ বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে রিলায়েন্সের মোট কর্মী সংখ্যা বেড়ে ৪,১৯,৯১১ জনে দাঁড়িয়েছে। এই সময়কালে, কোম্পানিটি AI থেকে শুরু করে ডেটা সায়েন্স, অটোমেশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো ক্ষেত্রগুলিতে নতুন প্রতিভা যুক্ত করার ওপর মনোযোগ দিয়েছে। রিলায়েন্সের মতে, এই বিপুল নিয়োগ কোম্পানির রূপান্তরের প্রতিফলন। যার অধীনে তারা নিজেদেরকে একটি AI-ফার্স্ট এবং ডিপ-টেক কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত করছে।

    রিলায়েন্সের (Reliance Industries) মাধ্যমে বিপুল কর্মসংস্থান:

    জানিয়ে রাখি যে, রিলায়েন্স দেশের অন্যতম বৃহৎ নিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়। সংস্থাটির পরবর্তী বড় কর্মসংস্থানের সুযোগটি রয়েছে তাদের গ্রিন এনার্জি ব্যবসায়। গুজরাটের জামনগরে তৈরি হতে চলা ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্সটি অর্থনীতিতে ২ লক্ষেরও বেশি সবুজ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রাখে। কোম্পানির মতে, ক্লিন এনার্জির দিকে এই পরিবর্তন গ্রুপটির জন্য কর্মসংস্থানের পরবর্তী বড় চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

    Know the total number of employees of Reliance Industries.

    বিপুল নিয়োগ: পরিসংখ্যান অনুযায়ী, রিলায়েন্স ২০২৫-২৬ সালে ১ লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করেছে। এর ফলে সংস্থার মোট কর্মী সংখ্যা ৪.১৯ লক্ষ ছাড়িয়েছে টানা ষষ্ঠবারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে রিলায়েন্স।

    আরও পড়ুন: বৈভব সূর্যবংশী পরিবেশের জন্য ‘ক্ষতিকর’! কেন এমন প্রতিক্রিয়া রবিচন্দ্রন অশ্বিনের?

    কর্মচারীদের জন্য বিনিয়োগ: মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই কোম্পানি শুধু চাকরিই দেয় না, বরং তার কর্মীদের জন্যও উল্লেখযোগ্য বিনিয়োগ করে থাকে। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ২০২৬ অর্থবর্ষে কর্মীদের জন্য ৩০,৩১৮ কোটি টাকা ব্যয় করেছে। যা তার পূর্বের অর্থবর্ষের ২৮,৫৫৯ কোটি টাকার তুলনায় ৬.২ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানিটি টানা ষষ্ঠবারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ পুরস্কারও পেয়েছে। রিলায়েন্সের ব্র্যান্ডন হল গ্রুপ এইচসিএম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪-এও স্থান পেয়েছিল এবং গ্রেট ম্যানেজার ইনস্টিটিউট কর্তৃক ভারতের শীর্ষস্থানীয় লিডারশিপ ফ্যাক্টরিগুলির মধ্যে অন্যতম হিসেবেও স্বীকৃতি লাভ করে।

    আরও পড়ুন: দুর্ঘটনায় হারিয়েছেন পা, প্যারা অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস সুমিত আন্তিলের! জ্যাভলিনে গড়লেন বিশ্বরেকর্ড

    আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মহিলা কর্মীদের অংশগ্রহণের ক্ষেত্রেও রিলায়েন্স অগ্রগতি করেছে। ২০২৬ অর্থবর্ষে, গ্রুপটির নেতৃত্বস্থানীয় পদগুলিতে মহিলারা ১৪.৭ শতাংশ পদে অধিষ্ঠিত ছিলেন। যেখানে সরাসরি সংশ্লিষ্ট চাকরিগুলিতে তাদের অংশ ছিল ৩০.৬ শতাংশ। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার লক্ষ্যে জিও ১১ টি ভাষায় কাজ করে এমন একটি আইওবেসড নিয়োগ প্ল্যাটফর্মও চালু করেছে। কোম্পানির গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি প্রোগ্রামে ২০২৬ অর্থবর্ষে ৫৩,৯০০ জন রেজিস্টেশন করেন। যার ফলে প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের কাছেও এই নিয়োগের পরিধি প্রসারিত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    অফলাইনে আবেদন করতে চান? কোথায় পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? জানালেন মন্ত্রী
    Next Article
    অন্নপূর্ণা যোজনায় ১২ পাতার ফর্ম কেন? ব্যাখ্যা দিলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul | Annapurna Yojona

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment