Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অফলাইনে আবেদন করতে চান? কোথায় পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? জানালেন মন্ত্রী

    55 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হচ্ছে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর (Annapurna Bhandar) নাম। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের আবেদনপত্র প্রকাশ্যে আনতেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। আবেদন কীভাবে করতে হবে, কোন মাধ্যমে জমা দিতে হবে কিংবা কারা এই সুবিধা পাবেন— তা নিয়েই এখন চর্চা সর্বত্র।

    কোথায় মিলবে অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar)-এর ফর্ম?

    জানা যাচ্ছে, ডিজিটাল পদ্ধতির পাশাপাশি সরাসরি কাগজের ফর্ম জমা দিয়েও আবেদন করা যাবে। কিন্তু অফলাইনের আবেদনপত্র কোথায় পাওয়া যাবে, তা নিয়ে এতদিন ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে সেই বিষয়ে বিস্তারিত জানালেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    মন্ত্রী জানান, ব্লক প্রশাসনিক দফতর থেকে শুরু করে জেলা প্রশাসনিক ভবন, পুরসভা ও স্থানীয় ওয়ার্ড অফিস— সব জায়গাতেই পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। শুধু তাই নয়, আবেদন প্রক্রিয়া সহজ করতে পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পৌঁছে দেবেন। আবেদনকারীরা ফর্ম পূরণ করে নিকটবর্তী সরকারি দফতরে জমা দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

    এদিন প্রকল্পের যোগ্যতা নিয়েও স্পষ্ট বার্তা দেন অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনও বিষয় নেই যে আগামী দু-তিন দিনের মধ্যেই সব ফর্ম ফিলাপ করতে হবে। যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না তারাও পাবেন। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা পাবেন। যদি কারো সন্তান খারিজী মাদ্রাসায় পড়ে তারা পাবেন না।” সরকারের এই ঘোষণার পর থেকেই বহু মানুষ আবেদন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছেন।

    Where can you get the Annapurna Bhandar offline form?

     

    আরও পড়ুন : চূড়ান্ত হয়েছে রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা! কবে হবে নাম ঘোষণা?

    প্রশাসনের তরফে ক্যাম্প আয়োজন এবং বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এখন আবেদন শুরুর পর প্রকল্পে কত সংখ্যক মহিলা যুক্ত হন, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গোপন বৈঠক! বিস্ফোরক দাবির মাধ্যমে কী জানালেন শমীক?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment