Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সিদ্ধান্ত সরকারের! বদলে গেল মোবাইল নেটওয়ার্কের নিয়ম, বাড়ির প্রতিটি কোণে মিলবে 5G সিগন্যাল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে 5G ব্যবহারকারীর সংখ্যা। এদিকে,
    ভারতে (India) ক্রমবর্ধমান 5G ব্যবহারকারীর সংখ্যার কারণে নেটওয়ার্ক (Mobile Network) কনজেশন এবং কল ড্রপের মতো সমস্যা দেখা দিয়েছে। তবে, এবার এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার মোবাইল নেটওয়ার্কের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) রেডিয়েশন লিমিট বাড়িয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলানোর অনুমোদন দিয়েছে। এর ফলে টেলিকম কোম্পানিগুলি কম সংখ্যক মোবাইল টাওয়ার (Mobile Tower) থাকা সত্ত্বেও আরও বড় এলাকা জুড়ে 5G কভারেজ দিতে পারবে। এটি গ্রাহকদের আরও ভালো নেটওয়ার্ক ও ইন্টারনেটের এক্সপেরিয়েন্স প্রদান করবে।

    বড় সিদ্ধান্ত সরকারের! বদলে গেল মোবাইল নেটওয়ার্কের (India) নিয়ম:

    সরকারের নতুন সিদ্ধান্তটি কী: জানিয়ে রাখি যে, যেকোনও মোবাইল টাওয়ার সিগন্যাল পাঠানোর জন্য রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে। ভারতে নিরাপত্তাজনিত কারণে এই ফিল্ডের সীমা গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানের চেয়ে ১০ গুণ কম রাখা হয়েছিল। তবে, এবার ক্রমবর্ধমান 5G ট্রাফিক ও নেটওয়ার্কের মান উন্নত করার লক্ষ্যে সরকার এখন এই সীমাটি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িয়েছে। এর মাধ্যমে টেলিকম কোম্পানিগুলি বিদ্যমান টাওয়ারের সাহায্যে আরও বৃহত্তর এলাকায় পরিষেবা দিতে পারবে।

    Mobile network rules have changed in India.

    এই পদক্ষেপের সুবিধা: উল্লেখ্য যে, এর সবচেয়ে বড় সুবিধা হল কম সংখ্যক টাওয়ার থাকা সত্ত্বেও শক্তিশালী কভারেজ অর্জন করা যাবে। গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্রহণ করার ফলে, একটিমাত্র টাওয়ার থেকে সিগন্যাল এখন আরও দূরে পৌঁছাবে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতেও নতুন টাওয়ার স্থাপনের প্রয়োজনীয়তা দূর হবে। এর পাশাপাশি, যাঁরা নিজেদের বাড়ির ভেতরে কিংবা বহুতল ভবনে অথবা বেসমেন্টে 5G নেটওয়ার্ক পাচ্ছিলেন না, তাঁরাও এখন থেকে তা পেতে শুরু করবেন।

    আরও পড়ুন: শ্রীলঙ্কা সফর শেষে অ্যাকশন BCCI-র! তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছলেন খেলোয়াড়রা, সামনে এল কারণ

    এটি কী স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে: রিপোর্ট অনুসারে, সরকার সিগন্যালের ক্ষমতা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সমান করেছে। এই মানদণ্ডগুলিই আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের অধিকাংশ উন্নত দেশ অনুসরণ করে। WHO অনুযায়ী, আন্তর্জাতিকভাবে নির্ধারিত এই সীমার মধ্যে, মোবাইল রেডিয়েশন স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ।

    আরও পড়ুন: এই চিন্তায় রাতের ঘুম উড়েছে গৌতম গম্ভীর ও শুভমান গিলের! দ্রুত সমাধান খুঁজছে BCCI

    ব্যবহারকারীদের জন্য সুবিধা: আসলে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিপুল সংখ্যক মানুষ 5G নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছেন। এর ফলে, নেটওয়ার্কের ওপর চাপ বেড়ে যাওয়ায় কল ড্রপ এবং ইন্টারনেটের গতি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। এখন, সিগন্যালের ক্ষমতা বৃদ্ধি পেলে ব্যবহারকারীরা কল ড্রপ এবং বাফারিং থেকে স্বস্তি পাওয়া যাবে। এর ফলে পিক আওয়ারেও হাই-স্পিড 5G ডেটা পাওয়া যাবে। এছাড়াও, বাড়ির ভেতরে সিগন্যাল না থাকার সমস্যা হলে, অথবা পার্কিং লট বা বেসমেন্টে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলে, এটি সেই সমস্যারও সমাধান করবে।

    Click here to Read More
    Previous Article
    ‘আইন ভেঙে’ গুরুত্বপূর্ণ দপ্তরে পোস্টিং! এবার সিভিক-হোমগার্ডদের নিয়ে বড় পদক্ষেপ
    Next Article
    বিরোধী মোকাবিলায় রাজনৈতিক কৌশল স্পষ্ট করলেন শুভেন্দু

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment