Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাঠ দখল করে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ! অভিষেকের সেবাশ্রয়ের কাঠামো ভাঙতে চেয়ে হাইকোর্টে মামলা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয়। এবার দু’টি কাঠামো ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হল। খেলার মাঠ দখল করে অবৈধভাবে ওই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

    অভিষেকের সেবাশ্রয়ের কাঠামো ভাঙতে চেয়ে মামলা | (Abhishek Banerjee)

    জানা গিয়েছে, সেবাশ্রয়ের দু’টি কাঠামো ভাঙতে চেয়ে উচ্চ আদালতে মামলা করেছেন ফলতা নিবাসী আমিনুদ্দিন খান নামে এক ব্যক্তি। অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশে একটি খেলার মাঠ দখল করে ওই নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেবাশ্রয়ের কাজ বন্ধ থাকলেও ওই নির্মাণগুলি বেআইনিভাবে সেখানে রয়েছে। ফলে অবিলম্বে ওই নির্মাণ ভাঙা হোক।

    আরও পড়ুনঃ ২৬ হাজার শিক্ষক নিয়োগে বড় আপডেট! আরও ৮ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে কমিশন

    মামলাকারীর আরও দাবি, অভিষেকের সেবাশ্রয়ের ওই নির্মাণের জন্য স্থানীয় মানুষজন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ওই মাঠে নিয়মিতভাবে স্কুলের খেলাধূলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না।

    ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে এই মামলা আদালত শুনতে পারে।

    ২০২৫ সালের জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের সূচনা করেছিলেন। সেখানকার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। বিধানসভা নির্বাচনের আগে এর জন্য কিছু অস্থায়ী নির্মাণ করেছিলেন তিনি।

    Abhishek Banerjee

    মামলাকারী ব্যক্তির দাবি, এর মধ্যে ফলতাতেই সেবাশ্রয়ের সবচেয়ে বড় নির্মাণ হয়েছিল। প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছিলেন তৃণমূল সাংসদ। সেই নির্মাণের দু’টি কাঠামো ভাঙার আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করেছেন তিনি।

    এদিকে রাজ্যে পালাবদলের পর একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে অভিষেকের সেবাশ্রয়। এবার সেবাশ্রয়ের একাংশ ভাঙতে চেয়ে হাইকোর্ট মামলা হল। শুনানিতে কী হয় সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    অর্জুনের লক্ষ্যভেদ, আসানসোলে রা.ইফেল হাতে পরিবহণমন্ত্রী অর্জুন সিং
    Next Article
    অন্যায়ভাবে তার কাছ থেকে নেতৃত্বর দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে! এবার BCCI-এর উদ্দেশ্যে হুঙ্কার সূর্যকুমারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment