Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেল ওয়ান টিকিটের স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপ কপি নয়! রেলের নতুন নিয়ম জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ডিজিটাল আনরিজাভ টিকিট নিয়ে ভ্রমণকারীদের জন্য এবার একগুচ্ছ নির্দেশিকা নিয়ে আসলো ভারতীয় রেল (Indian Railways)। রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রেল ওয়ান অ্যাপে বুক করা আনভিউ টিকিট যাচাইয়ের সময় শুধুমাত্র অ্যাপ এ থাকা অরজিনাল ডিজিটাল টিকিটই বৈধ হিসেবে গণ্য করা হবে। টিকিটের স্ক্রিনশট বা পিডিএফ কপি কোনভাবেই গ্রহণযোগ্য বলে মনে করা হবে না।

    রেল ওয়ান টিকিটে বদল জেনে নিন নতুন নিয়ম (Indian Railways)

    অ্যাপের অরিজিনাল টিকিট দেখাতে হবে।যে মোবাইল ফোন এবং মোবাইল নম্বর দিয়ে টিকিট বুক করা হয়েছে, সেই ডিভাইসেই টিকিট থাকতে হবে।স্ক্রিনশট, ছবি, পিডিএফ অথবা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট বৈধ নয় (Indian Railways)।

    Indian Railway Single-Ticket Rules know the new regulations

    আরও পড়ুন: সোনা ছুঁলেই ছ্যাঁকা! আজ আবার বাড়ল দাম, কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট

    কারণ, সম্প্রতি কোরবা-ভিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেস (Train No. 18517)-এ এমনই একটি ঘটনা সামনে আসে। কোরবা থেকে রায়পুরগামী এক মহিলা যাত্রী টিকিট পরীক্ষকের কাছে WhatsApp-এ পাঠানো টিকিটের স্ক্রিনশট দেখান। তিনি জানান, তাঁর ভাই Rail One অ্যাপে টিকিট কেটে সেটির স্ক্রিনশট WhatsApp-এ পাঠিয়েছিলেন।

    তদন্তে দেখা যায়, টিকিটটি বিকেল ৪:৪৫ মিনিটে কাটা হয়েছে, অথচ ট্রেনটি ৪:১০ মিনিটেই কোরবা স্টেশন ছেড়ে দিয়েছিল। এছাড়া টিকিটটি যাত্রীর নিবন্ধিত মোবাইল নম্বরেও ছিল না। ফলে টিকিটটিকে অবৈধ ঘোষণা করে রেলের নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়।

    ট্রেন ছাড়ার আগে টিকিট কাটতেই হবে। রেল জানিয়েছে, ডিজিটাল আনরিজার্ভড টিকিট অবশ্যই ট্রেন ছাড়ার আগেই বুক করতে হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরে বুক করা টিকিট, অ্যাপে দেখা গেলেও তা বৈধ হিসেবে গণ্য হবে না (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ঋতব্রতদের বৈঠকে শান্তনু সেন, কী আলোচনা হল?
    Next Article
    ভিয়েতনামে মর্মান্তিক দুর্ঘটনা! নৌকা ডুবে মৃত ১৫ জন ভারতীয় পর্যটক, দূতাবাস জারি করল হেল্পলাইন নম্বর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment