Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবি থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, কলকাতায় আবহাওয়ার কমলা সতর্কতা, আজকের আবহাওয়া

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টি বাড়বে আজ থেকে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল ভোটগণনার দিন ঝড়বৃষ্টি যাও বাড়তে পারে। কোথায় কোথায় জারি হল সতর্কতা? জানুন আবহাওয়ার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে ঝড়ের সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামীকাল বাড়বে ঝড়-বৃষ্টি। কলকাতায় জারি রয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির দোসর হবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

    আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। সমুদ্র উত্তাল থাকার কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    সোমবার থেকে ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা। মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, চলতি মাসের তাপমাত্রা মোটের উপর কমই থাকবে। হবে বাড়তি বৃষ্টিও। তাপপ্রবাহের সতর্কতা আপাতত নেই কোথাও। আগামী সাত দিনে তাপমাত্রার আর বড়সড় পরিবর্তন হবে না রাজ্যে।

    South Bengal Weather on alert today when will the forecast change

    আরও পড়ুন: টিম ইন্ডিয়ার বাড়ছে চিন্তা! IPL-এর পরেও মাঠে ফিরতে পারবেন না এই দুই তারকা খেলোয়াড়

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার কোথাও আরও গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে। ৭ মে পর্যন্ত। দুর্যোগের সম্ভাবনা।

    Click here to Read More
    Previous Article
    ভোটগণনার আগে সক্রিয় বিজেপি! রাজ্যজুড়ে স্ট্রংরুম ঘিরে অবস্থানে মহিলা ব্রিগেড
    Next Article
    গণনাকেন্দ্র‌ ঘিরে কড়া প্রস্তুতি, বিজেপি কম ব্যবধানে এগোলে পুনর্গণনা- কঠোর নির্দেশ মমতার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment