Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাতের বুলডোজার অ্যাকশনের জেরে আইনি লড়াই, হাই কোর্টে গেলেন যাদবপুরের ব্যবসায়ীরা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : যাদবপুরে (Jadavpur) রাতের বুলডোজার অভিযানের পর ক্ষোভ ও অনিশ্চয়তার আবহ এখনও কাটেনি। বহু দোকান গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জীবিকা হারানোর আশঙ্কায় থাকা ব্যবসায়ীরা এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন। উচ্ছেদ প্রক্রিয়ার বৈধতা ও পুনর্বাসনের দাবিকে সামনে রেখে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

    যাদবপুর (Jadavpur) বুলডোজার কান্ডে মামলা

    সোমবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই এই মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত, রবিবার রাত থেকেই যাদবপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অভিযোগ, রেল জমি দখল করে গড়ে ওঠা একাধিক দোকান ও নির্মাণ সরানোর পরিকল্পনা ছিল প্রশাসনের। সম্ভাব্য অভিযানের খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে সরব হয় বামপন্থী দল ও কংগ্রেস। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো উচিত নয়।

    পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে কার্যত গোটা এলাকা নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে বারবার মাইকে এলাকা খালি করার অনুরোধ জানানো হলেও বিক্ষোভকারীরা অবস্থান ছাড়েননি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। এই ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা যায়।

    উল্লেখ্য, অভিযান চলাকালীন এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ একাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। বিক্ষোভ সরিয়ে দেওয়ার পর শুরু হয় ভাঙার কাজ। একের পর এক দোকান ও অবৈধ নির্মাণ ভেঙে ফেলে বুলডোজার। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা খালি করে দেওয়া হয়।

    Jadavpur businessmen go to High Court on bulldozer action

    আরও পড়ুন : এবার পুলিশের জালে সব্যসাচী দত্ত, ব্যবসায়ীর অভিযোগে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার

    হঠাৎ উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী।এই ঘটনার বিরুদ্ধেই আদালতের শরণাপন্ন হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা। মামলাকারীদের হয়ে আইনজীবী শামিম আহমেদ বিষয়টি কলকাতা হাই কোর্টের নজরে আনেন। এখন মঙ্গলবারের সম্ভাব্য শুনানির দিকে নজর রয়েছে সকলের।

    Click here to Read More
    Previous Article
    ঘরে বসেই জানুন আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি না, স্টেপ বাই স্টেপ জেনে নিন নিয়ম
    Next Article
    কলকাতা স্টেশনও মেট্রোর আওতায়? সম্ভাব্য রুট নিয়ে উৎসাহ যাত্রী মহলে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment