Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাস্তায় নোংরা, যত্রতত্র থুতু ফেললেই মোটা জরিমানা, ‘শোধরাতে’ ৩ মাস সময় সরকারের

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সরকার পরিবর্তন হতেই একের পর এক বদল আসছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সঙ্গে সঙ্গে স্বচ্ছ বাংলা (West Bengal) গড়ার অঙ্গীকারও নিয়েছে বিজেপি সরকার। আর তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। কী উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে?

    রাস্তায় (West Bengal) নোংরা ফেললেই হবে ফাইন

    আগামী ৩০ মে শহরের এক পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে স্বচ্ছ অ্যাপ। জানা যাচ্ছে, পরশু থেকে পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু হচ্ছে অ্যাপের কাজ। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ফাইন আদায় শুরু হবে বলে খবর।

    New app to stop people from littering in West Bengal

    কবে থেকে চালু অ্যাপ: পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই প্রকল্প নিয়ে বিস্তারিত বলেন এদিন। তিনি জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে স্বচ্ছ অ্যাপের নিয়ম সর্বত্র কার্যকর হবে। কেউ রাস্তায় নোংরা আবর্জনা ফেললে, চিপসের প্যাকেট ফেললে বা যত্রতত্র থুতু ফেললে সরাসরি ফাইন করবে পুলিশ।

    আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে চিন্তা, বড় আশ্বাস দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

    শোধরানোর জন্য সময়: এত দিন পরে কেন চালু হবে অ্যাপ? তিনি আরও জানান, নাগরিকদের (West Bengal) অভ্যাস শোধরানোর জন্য এবং সচেতনতা বৃদ্ধিতে নগরোন্নয়ন দফতরের তরফে আগামী ৩ মাস সময় দেওয়া হচ্ছে। এই তিন মাস ধরে প্রশাসন মানুষকে বোঝাবে রাস্তায় নোংরা না ফেলার জন্য। জানা যাচ্ছে, প্রাথমিক ভাবে পাইলট প্রোজেক্টের জন্য রাজ্যের ১০ টি পুরসভাকে বেছে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : স্লিপার ক্লাসের টিকিট নিয়ে এসিতে ভ্রমণ সম্ভব? রেলের এই নিয়ম না জানলে বড় সুযোগ হাতছাড়া

    যে পুরসভাগুলিতে বর্তমানে পুর প্রশাসক রয়েছে সেখানেও এই অ্যাপের পরিষেবা চলবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পুরো রাজ্যেই প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে। ৩ মাস সময় দেওয়া হবে মানুষকে। তারপর সেপ্টেম্বর থেকে নিয়ম লঙ্ঘন করলেই হবে জরিমানা।

    Click here to Read More
    Previous Article
    বড় পরিকল্পনা সরকারের! শীঘ্রই বদলাবে পেট্রোল ভরার পদ্ধতি?
    Next Article
    অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে চিন্তা, বড় আশ্বাস দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment