Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাস্তার কুকুরদের নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, নজরে প্রশাসন ও পুরসভাগুলি

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পথকুকুর সংক্রান্ত মামলায় এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ বিচারপতির সন্দীপ নিহাতা ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে স্কুল কলেজ বা হাসপাতালের মতন সংবেদনশীল এলাকার থেকে পথকুকুরদের টিকাকরণের জন্য নিয়ে যাওয়ার পর তাদের আর সেই পুরনো জায়গায় ফেরত পাঠানো যাবে না। এই মর্মে শীর্ষ আদালত তার পূর্ববর্তী ২৫ নভেম্বর নির্দেশিকা বহাল রেখেছে।

    আর ফেরানো যাবে না পথ কুকুর নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

    তবে দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার একটি পরিসংখ্যান তুলে ধরে আদালত এই রায় দেয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স এবং হাইওয়ের মতো জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরাতে হবে।

    Supreme Court no turning back directives regarding stray dogs

    আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরে যাবেন? ঘুরে আসুন ওডিশার এই ৩ জায়গায় পরিবারের সকলের সঙ্গে

    এছাড়াও সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে পাঁচিল বা বেড়া দিতে হবে। অপসারিত কুকুরদের নির্দিষ্ট শেল্টারে পাঠাতে হবে। প্রতি জেলায় পশু জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র চালু করতে হবে।

    একইসঙ্গে অত্যন্ত বিপজ্জনক কুকুরদের ক্ষেত্রে নিয়ম মেনে ‘ইউথানাসিয়া’ বা যন্ত্রণাহীন মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না।

    পাশাপাশি আগামী ৮ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হল ,সেই নিয়ে প্রতিটি রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের হাইকোর্ট তারপর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে (Supreme Court)।

    Click here to Read More
    Previous Article
    আদালতে আইনজীবী হয়ে যেতেই অস্বস্তিতে মমতা ! বড় পদক্ষেপ নিল বার কাউন্সিল
    Next Article
    পার্ক সার্কাসে অ্যাকশন মোডে পুলিশ! ধৃত ৪ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment