Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রান্নার খরচ থেকে কর্মীদের বেতন বৃদ্ধি! মিড ডে মিলে ঢালাও ঘোষণা রাজ্য সরকারের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সোমবার বিকাশ ভবনে হাইপ্রোফাইল বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার রেশ কাটতে না কাটতেই এবার মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে বেশ কিছু ঘোষণা করলেন তিনি। ছাত্রছাত্রীদের পুষ্টির মান বাড়াতে ও রাজ্যের স্কুলশিক্ষার ভিত আরও পোক্ত করতে এই পদক্ষেপগুলি উল্লেখযোগ্য হিসেবে মনে করা হচ্ছে।

    মিড ডে মিল নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Mid Day Meal)

    মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজ্যের স্কুল পড়ুয়াদের পুষ্টিগত সহায়তা বৃদ্ধি, রান্নার কর্মীদের (কুক কাম হেল্পার) আরও বেশি সহায়তা ও সব স্কুলে এলপিজি কভারেজ নিশ্চিত করার মাধ্যমে পিএম-পোষণ (মিড ডে মিল) প্রকল্পকে আরও মজবুত করতে বড় পদক্ষেপ অনুমোদন করেছে রাজ্য সরকার।

    আরও পড়ুনঃ গ্রেফতারির আশঙ্কায় বড় পদক্ষেপ! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

    শুভেন্দু জানান, রাজ্যের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের দৈনিক রান্নার খরচ মাথাপিছু ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। এতে প্রায় ৫১.৬১ লক্ষ ছাত্রছাত্রীর উপকৃত হবে। এর জন্য রাজ্য বাজেট থেকে অতিরিক্ত ৪১২.১১ কোটি টাকা খরচ করা হবে।

    রাজ্যের স্কুলগুলিতে নিরাপদ রান্নাঘর ও পড়ুয়াদের জন্য আরও পুষ্টিকর খাবার নিশ্চিত করতেও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পিএম-পোষণ স্কুলগুলির জন্য ১০০ শতাংশ এলপিজি কভারেজ অনুমোদন করা হয়েছে। এর খরচ বহন করবে রাজ্য সরকার। এর জন্য রাজ্য বাজেট থেকে অতিরিক্ত ২.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    একইসঙ্গে এদিন মিড ডে মিলের রান্নার কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, এই কর্মীদের মাসিক সাম্মানিক ১ হাজার টাকা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে। এতে রাজ্যের প্রায় ২.২৪ লক্ষ কুক কাম হেল্পার উপকৃত হবেন। এর জন্য রাজ্য বাজেট থেকে অতিরিক্ত ২২৪ কোটি টাকা বরাদ্দ করা হবে।

    mid day meal

    মুখ্যমন্ত্রী লিখেছেন, “৬৩৯ কোটি টাকার এই অনুমোদন শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিশুদের সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। আমাদের শিশুদের জন্য বিনিয়োগের মানেই হল বাংলার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা।“

    রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়নে আলাদা করে নজর দিয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে। এবার সেই তালিকায় মিড ডে মিল সংক্রান্ত এই ঘোষণাগুলি জুড়ল।

    Click here to Read More
    Previous Article
    কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, বৃষ্টি শুরু শহরে
    Next Article
    ১০ অগস্টের ডেডলাইন, জনস্বার্থ মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের, কী নিয়ে অভিযোগ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment