Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাসপাতালে আর ইচ্ছেমতো মোবাইল ব্যবহার নয়! কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : সরকারি হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা এবং রোগীদের গোপনীয়তা রক্ষায় এবার আরও কঠোর হতে চাইছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষ্যেই হাসপাতালের ভিতরে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নিয়ন্ত্রণে নতুন নির্দেশ জারি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Health Minister)। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনের সময় তিনি স্পষ্ট করে দেন, হাসপাতালের পরিবেশ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।

    বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) শারদ্বত মুখোপাধ্যায়ের

    হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সময় হলদিয়া মহকুমা হাসপাতালে পৌঁছে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশও দেন।

    পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, অনুমতি ছাড়া হাসপাতালের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ বা ছবি তোলার প্রবণতা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রোগীর আত্মীয়-পরিজনদেরও হাসপাতাল চত্বরে ছবি না তোলার বিষয়ে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে, এতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা যেমন সম্ভব হবে, তেমনই হাসপাতালের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হবে না।

    হাসপাতালের পুরনো ভবনের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শারদ্বত মুখোপাধ্যায়। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রের ভবন নিরাপদ কি না, তা দ্রুত পরীক্ষা করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এইচডিএ-র চেয়ারম্যান, মহকুমাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

    Health Minister issues mobile phone restrictions in govt. Hospital

    আরও পড়ুন : পুজোর ভিড় সামলাতে রেলের বড় ঘোষণা! কলকাতা থেকে কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেন

    হাসপাতাল ঘুরে পরিচ্ছন্নতা ব্যবস্থা, নিরাপত্তা নজরদারি এবং অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে শো-কজ নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে। এখন স্বাস্থ্যমন্ত্রীর এই নির্দেশগুলি কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ফুল শঙ্খ উলুধ্বনিতে Kolkata তে Taslima Nasrin কে বরণ
    Next Article
    রাজনৈতিক দল গড়ছে CJP? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ দিপকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment