Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রান্নার গ্যাস ব্যবহার করেন? LPG গ্রাহকদের অবশ্যই জানা উচিত এই ৫ গুরুত্বপূর্ণ নিয়ম

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: দেশের কোটি কোটি মানুষ রান্নার জন্য ব্যবহার করে থাকেন এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। তবে অনেক গ্রাহকী এই এলপিজি কানেকশন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত নন। এর ফলে অনেক সময় ভর্তুকি পাওয়া থেকে শুরু করে কানেকশন বজায় রাখা অথবা দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের মতন গুরুত্বপূর্ণ বিষয় সমস্যার সম্মুখীন এ পড়তে হয়। আজকে প্রতিবেদনে রইল একজন এলপিজি গ্রাহককে সিলিন্ডার নিলে পরে কোন কোন নিয়ম গুলোর বিষয়ে অবগত থাকা একান্ত প্রয়োজন সেই বিষয় বিস্তারিত তথ্য।

    LPG ব্যবহারকারীদের জন্য বিশেষ বার্তা, জেনে রাখুন এই ৫ বিষয় (LPG Cylinder)

    ১) প্রথমত আপনি যদি কেওয়াইসি আপডেট না রাখেন। তাহলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সবসময় কেওয়াইসি আপডেট রাখা এলপিজি কানেকশনের সঙ্গে একান্তই দরকার। এছাড়া আপনার ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য পরিবর্তন হলে তা দ্রুততার সঙ্গে এজেন্সির কাছে গিয়ে আপডেট করে নেওয়া দরকার (LPG Cylinder)।

     LPG Cylinder users keep these 5 points in mind

    আরও পড়ুন: ফের রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা…

    ২) আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে প্রত্যেকটি এলপিজি গ্রাহকেরা ভর্তুকির সুবিধা পান। এর জন্য তাদেরকে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সার্বিকভাবে সংযুক্ত করতে হয়। তথ্যে যদি গরমিল থাকে, তাহলে আপনি এই সুবিধা পাবেন না অথবা আপনার টাকা পাওয়া বন্ধ হয়েও যেতে পারে।

    ৩) যখন ডেলিভারি করা হয় গ্যাস সিলিন্ডার, তখন গ্রাহকেরা বহু সময় সেই সিলিন্ডার গুলোকে ওজন করে নেন না। কিন্তু প্রত্যেকটি গ্রাহকের উচিত গ্যাস সিলিন্ডার দেলিভার হওয়ার সময় সিলিন্ডারের ওজন ও সিল ঠিক আছে কিনা তা দেখে নেওয়া। কোন ক্ষেত্রে অসংগতি থাকলে সঙ্গে সঙ্গে সঙ্গে অথবা ডেলিভারি কর্মীকে জানানো উচিত।

    ৪) দুর্ঘটনার ক্ষেত্রে বীমা সুরক্ষা ও আপনি পেতে পারেন। আর এই বিষয়ে এলপিজি গ্রাহকেরা অনেকেই জানেন না। এর জন্য গ্যাস লিক বা অন্য কোন দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্যাস কোম্পানি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি সংরক্ষণ করে রাখতে হবে।

    ৫) প্রতিটি এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) গায়ে একটি নির্দিষ্ট কোড লেখা থাকে। যা তার টেস্টিং বা এক্সপায়ারি সংক্রান্ত সমস্ত তথ্য নির্দেশ করে। এবার পরীক্ষার সময় পেরিয়ে যাওয়া সিলিন্ডার ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সিলিন্ডার গ্রহনের সময় এই তথ্য দেখে নেওয়া উচিত (LPG Cylinder)।

     

    Click here to Read More
    Previous Article
    'একা Arup Biswas, Swarup Biswas এতকিছু করতে পারে না, পেছনের মাথাকে বার করা হোক' দাবি Jeetu Kamal- র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment