Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় রণক্ষেত্র জঙ্গিপুর! RSS নেতা সহ গ্রেফতার ৩০ জন

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: রামনবমী উপলক্ষ্যে মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর। অভিযোগ, মিছিল চলাকালীনই শুরু হয় হামলা ও পাল্টা হামলা, যা দ্রুতই রণক্ষেত্রের রূপ নেয়। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগে কার্যত অচল হয়ে পড়ে এলাকা। পরিস্থিতি সামাল দিতে রাতভর পুলিশি তৎপরতা চললেও, ঘটনাস্থলে উত্তেজনা ছিল তুঙ্গে।

    রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় রণক্ষেত্র মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর!

    সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাঁদের স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন  কিংশুক ভট্টাচার্য এবং বাবাই চক্রবর্তী। ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

    আরও পড়ুন: ১ এপ্রিল থেকে কেন কোনও দেশে গ্যাসোলিন বিক্রি করবে না রাশিয়া? নেপথ্যে রয়েছে কোন কারণ?

    অশান্তির ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে, পাশাপাশি একাধিক FIR-ও নথিভুক্ত হয়েছে। রঘুনাথগঞ্জ থেকে ফুলতলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপদ্রুত এলাকায় রাতভর টহল দিয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী।

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে ECI। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষভাবে সতর্ক কমিশন। ঘটনার পরপরই থানার ওসি-দের জন্য কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়।

    Unrest Murshidabad during Ram Navami procession!

    আরও পড়ুন: প্রতিটি পেট্রোল পাম্পে মাটির নিচে মজুত থাকে কী পরিমাণ তেল? জানলে হবেন অবাক

    নির্দেশিকায় বলা হয়েছে, আগের নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে এবং সমস্ত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হবে। কোনও পরোয়ানা ১০ দিনের বেশি ঝুলিয়ে রাখা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য গোলমালকারী চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়া, ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করা এবং হোটেল-ধর্মশালায় নিয়মিত তল্লাশি চালানোর কথাও বলা হয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচনী দায়িত্বে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    'এটা শুধু নির্বাচন নয়, শেষ ধর্ম যুদ্ধ' Exclusive Uttarpara-র BJP প্রার্থী Dipanjan Chakroborty
    Next Article
    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়বে সুরাপ্রেমীদের পকেটে? ফের বাড়তে পারে বিয়ারের দাম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment