Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের সব থানায় বড় বদল! পুলিশকে নতুন দায়িত্ব দিলেন শুভেন্দু, কী কী হচ্ছে এবার?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বাড়তে থাকা সাইবার প্রতারণা ও নারী নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের সব থানায় সাইবার হেল্পডেস্ক চালু করা থেকে শুরু করে মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড এবং দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন তিনি। একইসঙ্গে পুলিশকে অভিযোগ লুকিয়ে না রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    সাইবার অপরাধ রুখতে নতুন উদ্যোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, সাইবার অপরাধ এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সময় সাধারণ মানুষ যে তথ্য জমা দেন, সেই তথ্য ব্যবহার করেই প্রতারকরা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে।

    এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি শুরু হচ্ছে সাইবার হেল্পলাইন পরিষেবাও। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দাবি, সাইবার অপরাধের অভিযোগ পাওয়ার পর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নিতে পারলে অনেক ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকে। তাই দ্রুত পদক্ষেপের উপর জোর দেওয়া হচ্ছে।

    সাইবার অপরাধ দমনের জন্য রাজ্যে আলাদা করে উচ্চপদস্থ আধিকারিকও নিয়োগ করা হবে। তাঁরা সাইবার হেল্পডেস্ক ও সাইবার পুলিশ স্টেশনগুলির কাজ দেখবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।

    নারী নিরাপত্তায় জোর

    নারী নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। রাজ্যের ৫০০ থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে দুর্গা স্কোয়াড। এই কাজে মহিলা পুলিশ কর্মীদের জন্য ২১৩টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে। শুভেন্দু বলেন, অতীতের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মহিলা ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।

    পুলিশের উদ্দেশে কড়া বার্তা

    পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) স্পষ্ট বার্তা দেন, কোনও অভিযোগ এলে তা চাপা দেওয়া যাবে না। অভিযোগ নথিভুক্ত করতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত এফআইআর করতে হবে। তাঁর কথায়, অপরাধের প্রকৃত সংখ্যা সামনে এলে তবেই সমস্যার সঠিক সমাধান করা সম্ভব। তাই তথ্য গোপন না করে সব তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

    দ্রুত পৌঁছবে পুলিশ

    পুলিশি পরিষেবা আরও দ্রুত করার উপরও জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, রাজ্যে ১১২ জরুরি পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে জরুরি ফোন পাওয়ার পর পুলিশ পৌঁছতে অনেক সময় লাগলেও আগামী দিনে সেই সময় অনেক কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

    CM Suvendu Adhikari announce women help desks in all police stations

    আরও পড়ুনঃ অনুপ্রবেশ ঠেকাতে বড় পদক্ষেপ শুভেন্দুর, বাংলায় আসছে বিশেষ কমিটি

    মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, আগামী বাজেটে পুলিশকে আরও গাড়ি দেওয়া হবে। তাঁর লক্ষ্য, আগামী এক বছরের মধ্যে এমন ব্যবস্থা তৈরি করা যাতে জরুরি ফোন পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে পারে।

    Click here to Read More
    Previous Article
    বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস: ওয়েদার আপডেট
    Next Article
    ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দল! ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বাবার মৃত্যুসংবাদ পেলেন কোচ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment