Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি, গরমের মাঝে দক্ষিণবঙ্গ নিয়েও ‘সুখবর’ দিল আবহাওয়া দপ্তর

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা লম্বা লাফ দিয়েছে রীতিমতো। যার জেরে ভ্যাপসা গরম ও উর্দ্ধমুখী তাপমাত্রায় বাড়ছে অস্বস্তি। যদিও আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আজ বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়া এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরও।

    আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে। দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনেক অংশ, আন্দামান সাগরের অধিকাংশ জায়গা ও আন্দামান-নিকোবরের ওপর দিয়ে এগিয়ে গেছে। আগামী ২-৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও কয়েকটি অংশে প্রভাব বিস্তার করবে। তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এন্ট্রি নেওয়ার সময় এখনও আসেনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

    কলকাতা-সহ একাধিক জেলায় দিনের তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গুমোট অস্বস্তি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা থাকলেও গরম ও অস্বস্তি বজায় থাকবে। কারণ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে।

    South Bengal Weather rains make a comeback in kolkata gusty winds warning in the north

    আরও পড়ুন: সন্তানের অসুস্থতায় মাথায় আসে বিজনেস আইডিয়া! সরকারি চাকরি ছেড়ে আজ জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা মহেশ

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পিছু ছাড়বে না। আজও ভিজতে পারে অধিকাংশ জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলাগুলিতে একই ধরনের বৃষ্টি চলবে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার হতে পারে। এছাড়া বাকি প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রপাত-সহ ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

    Click here to Read More
    Previous Article
    আত্মগোপন করেও শেষ রক্ষা হল না ! দুর্নীতির অভিযোগে পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ
    Next Article
    ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট, মহিলাদের জন্য জারি হল বিশেষ গাইডলাইন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment