Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আত্মগোপন করেও শেষ রক্ষা হল না ! দুর্নীতির অভিযোগে পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য তৈরি হল দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) ঘিরে। তৃণমূলের অন্দরে তিনি দীর্ঘদিন ধরেই অত্যন্ত প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত। বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম সদস্য হিসেবেই তাঁর রাজনৈতিক পরিচিতি গড়ে উঠেছিল। বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা এমআইসি দেবরাজকে দুর্নীতির অভিযোগে আটক করেছে পুলিশ।

    গ্রেফতার দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)

    ঘটনাচক্রে, যেদিন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, ঠিক সেই সময়ই দেবরাজের আটক হওয়ার খবর সামনে আসে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এই ঘটনাকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ।
    রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তের গতি বেড়েছে।

    প্রশাসনিক মহলের দাবি, আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগে একাধিক নেতার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। সেই তালিকায় গুরুত্বপূর্ণ নাম ছিল দেবরাজ চক্রবর্তীরও। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই প্রকাশ্যে দেখা যাচ্ছিল না দেবরাজকে।‌ গুঞ্জন ছড়ায়, আইনি পদক্ষেপ এড়াতেই তিনি আত্মগোপন করেছেন। তদন্তকারী সংস্থার নজর এড়াতে বেশ কয়েকদিন ধরে নিজের মোবাইল ফোনও বন্ধ রেখেছিলেন বলে সূত্রের খবর।

    তৃণমূলের সংগঠনে দেবরাজের গুরুত্ব ছিল যথেষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ হিসেবে‌ তার বিশেষ পরিচিতি ছিল রাজনৈতিক মহলে। ক্যামাক স্ট্রিটের গুডবুক-এ নাম থাকার সুবাদে দলে তাঁর ক্ষমতা ও প্রতিপত্তি ছিল প্রশ্নাতীত। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি-সিবিআইয়ের স্ক্যানারে আগেই এসেছিলেন তিনি। এবার রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আটক হলেন তিনি।

    জানা‌ গেছে, বিধাননগর পুর এলাকায় চাকরি পাইয়ে দেওয়া ও টেন্ডার বণ্টনকে কেন্দ্র করে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিস্তারিত নথি তৈরি করা হয়েছিল। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁর উপর নজরদারি আরও বাড়ানো হয়। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি অস্থায়ী ডেরায় অভিযান চালায় এবং সেখান থেকেই তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

    Debraj Chakraborty arrested by police on corruption charges

    আরও পড়ুন : অভিষেকের মা ও লিপ্‌স অ্যান্ড বাউন্ডসকে জোড়া নোটিশ, নেওয়া হল কড়া পদক্ষেপ

    নতুন সরকার প্রশাসনিক স্তরে চাপ বাড়িয়ে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে। আর তাতেই দুর্বল হচ্ছে তৃণমূলের শক্তি। দেবরাজ চক্রবর্তীর আটক হওয়ার ঘটনায় আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয় এবং আরও কোনও প্রভাবশালী নাম সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    উত্তর ভারত থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ, শুরু অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা
    Next Article
    রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি, গরমের মাঝে দক্ষিণবঙ্গ নিয়েও ‘সুখবর’ দিল আবহাওয়া দপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment