Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিপূরণ! জারি হয়ে গেল সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রথের আবহে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য সুখবর। তাঁদের দীর্ঘদিনের দাবি, আশা প্রত্যাশা পূরণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)  সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। বিষয়টিকে প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে কিছু সরকারি কর্মচারী সংগঠন।

    সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট | (7th Pay Commission)

    জানা গিয়েছে, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে পরবর্তী বেতন কমিশন গঠনের কাজ শুরু হয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ মিলতে পারে ২৫ লক্ষ টাকা অবধি সহায়তা! সরকারি স্কুলগুলি নিয়ে মেগা প্ল্যান রাজ্যের

    রাজ্যের অর্থ দফতরের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরকে তাঁদের বেতন, ভাতা বিষয়ক সকল প্রস্তাব নতুন বেতন কমিশনের কাছে পেশ করার জন্য তৈরি থাকতে হবে। জলসম্পদ উন্নয়ন নির্দেশনালয়ের কর্মিবর্গ ও মুখ্য বাস্তুকারের কাছে পাঠানো এই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, অর্থ দফতরের গ্রুপ-পি১ শাখার ছাড়পত্র পাওয়ার পরেই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের ডেপুটি সেক্রেটারি গত ৯ জুলাই একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে গত বছরের ৭ মার্চের মেমো নম্বরের প্রসঙ্গ টেনে বলা হয়, অর্থ দফতরের গ্রুপ-পি১ নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে, প্রশাসনিক দফতরকে যেন নতুন পে কমিশনের কাছে যাবতীয় প্রস্তাব জমা করার অনুরোধ করা হয়। এই বিষয়ে পরবর্তী বেতন কমিশন গঠন হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

    7th Pay Commission(9)

    বিজ্ঞপ্তি অনুযায়ী, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের তরফ থেকে আগে যে প্রস্তাব পাঠানো হয়েছিল সেটি অর্থ দফতর পর্যালোচনা করেছে। এরপর তা নতুন বেতন কমিশনের হাতে তুলে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সব দফতরকে নিজেদের প্রস্তাব গুছিয়ে নিতে বলা হয়েছে, যাতে বেতন কমিশন গঠিত হলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা যায়। নবান্নের আধিকারিকদের একাংশ মনে করছে, এবার পরবর্তী বেতন কমিশন গঠন করার বিষয়টি বাস্তবায়িত হতে চলেছে।

    রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন কার্যকর, ডিএ বৃদ্ধি সহ বেশ কিছু দাবিদাওয়া দীর্ঘদিন ধরে জানাচ্ছেন। পালাবদলের পর সেই দাবিগুলির বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তাঁরা। ইতিমধ্যেই একধাক্কায় ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার সপ্তম বেতন কমিশন গঠনেও বড় পদক্ষেপ নেওয়া হল।

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনা পাননি? এখনও কাদের ‘চান্স’ আছে জানুন
    Next Article
    নবম শ্রেণিতে থার্ড ল্যাঙ্গুয়েজ নয়! CBSE-র পরিকল্পনা নিয়ে কেন্দ্রকে বড় বার্তা সুপ্রিম কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment