Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনা পাননি? এখনও কাদের ‘চান্স’ আছে জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দু’টি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। জুলাই মাসে ১ কোটি ৩০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তবে এখনও এমন অনেকে রয়েছেন যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) পেতেন কিন্তু অন্নপূর্ণা যোজনা পাননি। তাঁদের মধ্যে এখনও কাদের এই প্রকল্পের টাকা পাওয়ার চান্স আছে? এবার এই নিয়েই সামনে এল নতুন আপডেট।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট | (Annapurna Yojana)

    সম্প্রতি পূর্ব মেদিনীপুর থেকে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের উদ্দেশে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সব যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাবেন। তবে এর জন্য একটু সময় লাগবে।“

    আরও পড়ুনঃ বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি রাজ্যের! আনা হল একাধিক নতুন নিয়ম

    শুভেন্দু বলেন, “আমরা ক্ষমতায় এসেছি সবে দু’মাস হল। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো অন্নপূর্ণা যোজনা সহ সরকারি পরিষেবা চালু করেছি। ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এত বড় পরিষেবার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। সেই জন্য গেল গেল রব তোলার কিছু নেই। নিয়ম মেনে সব প্রাপকদের অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে।“

    এখনও যারা এই সরকারি প্রকল্পের টাকা পাননি, তাঁদের চিন্তা কিছুটা কমিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও অনেকে পরিষেবা পাননি বলছেন। তাঁদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা টাকা ছেড়ে দিয়েছি। কিছু ত্রুটির জন্য অনেকের কাছে পৌঁছয়নি।“

    লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কাদের নাম বাদ পড়তে পারে?

    অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যাপক কড়াকড়ি করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ না হলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া উপভোক্তারাও বাদ পড়তে পারেন। সেই শর্তগুলি কী কী দেখে নেওয়া যাক।

    ১) এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে বাদ গিয়েছে তাঁরা অন্নপূর্ণা যোজনা পাবেন না।

    ২) কোনও অভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন না।

    ৩) অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র মহিলারা পাবেন। কোনও পুরুষ এই প্রকল্পের অধীন ৩ হাজার টাকা করে পাবেন না।

    ৪) এসআইআরে অনুপস্থিত, স্থানান্তরিত, বাদ পড়া, মৃত হিসেবে চিহ্নিতদের নাম অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে বাদ যেতে পারে। ড্রাফট তালিকা প্রকাশ হওয়ার পর ডিলিশন, অ্যাডজুডিকেশনের পর নাম বাদ যাওয়া ও ভোটার স্লিপ বিতরণের সময় ‘এএসডিডি’ হিসেবে চিহ্নিত হওয়ার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে খবর।

    Annapurna Yojana

    উপরিউক্ত কারণগুলির জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা নাও পেতে পারেন। বাকি যারা সরকারের বেঁধে দেওয়া শর্ত পূরণ করবেন তাঁরা এই প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ১৫ হাজারেই বাজারে ফাটাফাটি 5G স্মার্টফোন,
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিপূরণ! জারি হয়ে গেল সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment