Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরানো বিজ্ঞপ্তিতে পরিবর্তন! সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ শিরোধার্য। ৩১ মার্চের মধ্যেই সরকারি কর্মচারীদের যাবতীয় বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। গতকাল রাতে অর্থ দফতরের প্রকাশ করা বিজ্ঞপ্তি সামনে এসেছে।

    ডিএ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি অর্থ দফতরের | Dearness Allowance

    নয়া বিজ্ঞপ্তিতে পূর্বে প্রকাশিত ১৩ মার্চের দুটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করে বলা হয়েছে, জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বকেয়া পুরনো ডিএ এবং ডিআর সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হবে। যা পাবেন কর্মরত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগী পরিবার, যার মধ্যে রয়েছেন মৃত কর্মচারীদের পরিবারও।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এআইসিপিআই অনুযায়ী ১০০ শতাংশ নিরপেক্ষকরণ হারে বকেয়া দেওয়া হবে তাও ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে বা তার আগে। ইতিমধ্যেই বকেয়া ডিএ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরাদের (Government Employees) বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে চলতি সপ্তাহেই একটি পোর্টাল চালু করেছে অর্থ দফতর। অর্থ দপ্তরের সেই পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসাব আপলোড করতে শুরু করেছেন ইতিমধ্যেই।

    সরকারি পোর্টালে ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব আপলোড করা হচ্ছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, আগামী ৩১ মার্চ রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। পরবর্তী কিস্তি হবে সেপ্টেম্বর মাসে। সেকথা মাথায় রেখেই পোর্টাল খুলে ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন।

    Dearness Allowance know when you will get the money in the new guidelines

    আরও পড়ুন: একসাথে ৪ বছরের বকেয়া DA মেটাবে রাজ্য! কারা পাচ্ছেন, কীভাবে মিলবে টাকা?

    উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের নির্দেশ মত আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করা হয়। তার পরেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া ঢুকতে শুরু করেছিল। এরই মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করে তা চলতি মার্চ মাসের মধ্যে মেটানোর সিদ্ধান্ত নবান্নের।

    Click here to Read More
    Previous Article
    গোটা এপ্রিল জুড়ে চলবে স্পেশাল ট্রেন, ভোটারদের যাতায়াতে বাড়তি সুবিধা
    Next Article
    বকেয়া না মেটালে দোকান নিলাম! কড়া অ্যাকশনে ১১ কোটির রেকর্ড গড়ল কলকাতা পুরসভা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment