Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া না মেটালে দোকান নিলাম! কড়া অ্যাকশনে ১১ কোটির রেকর্ড গড়ল কলকাতা পুরসভা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অর্থবর্ষ শেষ হতে আর কয়েকদিন বাকি, তার আগেই বড় সাফল্য পেল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন ক্লাব, রেস্তরাঁ আর পানশালা থেকে বিনোদন কর আদায় এবার অনেকটাই বেড়েছে। বকেয়া কর তুলতে কড়া পদক্ষেপ নেওয়ার ফলেই এই বাড়তি আয় হয়েছে বলে মনে করছে পুরসভা (Kolkata Municipal Corporation)।

    বিনোদন কর আদায়ের রেকর্ড আয় পুরসভার (Kolkata Municipal Corporation)

    এই প্রথম কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিনোদন কর আদায় ১১ কোটি টাকার বেশি হয়ে গেল। এখনও অর্থবর্ষ শেষ হয়নি, কিন্তু তার আগেই এই অঙ্ক ছুঁয়ে ফেলেছে পুরসভা। এখন পর্যন্ত আয় প্রায় ১২ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এ বছরের এই আয় অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি। এর ফলে ভবিষ্যতে রাজস্ব বাড়ানোর নতুন রাস্তা খুলে গেল বলেই মনে করা হচ্ছে।

    গত বছর যেখানে এই খাতে আয় ছিল প্রায় ৮ কোটি টাকা, সেখানে এ বছর সেই অঙ্ক বেড়ে ১১ কোটির বেশি হয়েছে। অর্থাৎ প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি। পুরসভা (Kolkata Municipal Corporation) জানিয়েছে, এখনও বকেয়া কর আদায়ের কাজ চলছে। তাই শেষ পর্যন্ত এই অঙ্ক ১৩ কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলেও আশা করা হচ্ছে।

    এই বাড়তি আয়ের পিছনে বড় কারণ হল বকেয়া কর আদায়ে কড়া ব্যবস্থা। যেসব প্রতিষ্ঠানের অনেক টাকা বকেয়া ছিল, তাদের চিহ্নিত করে নোটিস দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের ১ লক্ষ টাকা বা তার বেশি বকেয়া রয়েছে, তাদের আগে ধরা হচ্ছে। তবে ১০ হাজার টাকার বেশি বকেয়া থাকলেও কাউকে ছাড়া হচ্ছে না। পুরকর্মীরা সরাসরি গিয়ে ওই সব জায়গায় ডিমান্ড নোটিস দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তাদের ঋণখেলাপি ঘোষণা করা হচ্ছে। এমনকি দোকানের সামনে পোস্টার টাঙিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই বেশ কিছু দোকান বন্ধ করা হয়েছে।

    KMC moves ahead with Fartabad Water Project to solve water problems in South Kolkata

    আরও পড়ুনঃ একসাথে ৪ বছরের বকেয়া DA মেটাবে রাজ্য! কারা পাচ্ছেন, কীভাবে মিলবে টাকা?

    ধর্মতলার শ্রীরাম আর্কেডেও অভিযান চালিয়ে ১৫টির বেশি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই কড়া পদক্ষেপের পর অনেকেই দ্রুত বকেয়া কর মিটিয়ে দিচ্ছেন। পুরসভা (Kolkata Municipal Corporation) জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে কর না দিলে সেই দোকান নিলাম করে বকেয়া টাকা তোলা হবে। সব মিলিয়ে, কড়া নজরদারি আর নিয়ম মানাতে চাপ দেওয়ার ফলেই এ বছর এই রেকর্ড আয় হয়েছে কলকাতা পুরসভার।

    Click here to Read More
    Previous Article
    পুরানো বিজ্ঞপ্তিতে পরিবর্তন! সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
    Next Article
    TRP টপার হয়েও রেহাই নেই, একগুচ্ছ সিরিয়ালের স্লটবদল জি বাংলার, নতুন সময় কখন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment