Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গোটা এপ্রিল জুড়ে চলবে স্পেশাল ট্রেন, ভোটারদের যাতায়াতে বাড়তি সুবিধা

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যথারীতি উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। পাশাপাশি প্রতিটা প্রার্থী প্রতিদিন প্রচারের জন্য বেরোচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। অপরদিকে এই ভোটের কাজে নিযুক্ত সকলের অফিসারদের জন্য রয়েছে সুখবর। কারণ ভোটের জন্য এপ্রিল মাসে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেলমন্ত্রক (Indian Railways)।

    ভোটারদের জন্য বড় স্বস্তি, ভিন্‌রাজ্য থেকে ফেরার জন্য মিলবে বিশেষ ট্রেন (Indian Railways)

    যদিও এবার পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভার নির্বাচন হবে। কিন্তু কর্মক্ষেত্র হোক বা অন্য কোন কারণে যারা ভিন্ন রাজ্যে থাকেন, তারা ভোটের সময় যাতে রাজ্যে ফিরে এসে এই ভোট দিতে পারে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের তরফ থেকে উত্তর হোক বা দক্ষিণ দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের থেকে কেউ যদি ভিন্ন রাজ্যে যেতে চান সেই সুবিধাও থাকছে।

    Indian railways big relief for voters special trains will be available for returning from foreign states

    আরও পড়ুন: শিক্ষক মহলের উদ্বেগ বাড়ছে, প্র্যাকটিক্যাল খাতা নিরাপত্তা ও নম্বর নিয়ে কী বলছে সংসদ

    রেলের তরফ থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ২৮ টি বিশেষ ট্রেন চালানো হবে। যেখানে বেশ কিছু ফ্রেন্ড সাপ্তাহিক ও কয়েকটি ট্রেন সপ্তাহে দুবার করে যাতায়াত করবে। এপ্রিল মাসে যে ট্রেনগুলি চালানোর কথা ভাবা হয়েছে তা হল- পটনা, হাজিপুর, অসম, মুম্বই, ওড়িশা, সেকেন্দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, রায়পুর, তিরুঅনন্তপুরম-সহ দেশের নানা প্রান্ত ছুঁয়ে যাবে এই বিশেষ ট্রেনগুলি। কোনও ট্রেন ছাড়বে হাওড়া, কোনওটা আবার কলকাতা স্টেশন থেকে।

    এছাড়াও আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় অসম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে ভোট রয়েছে এপ্রিলে। তাই রেলের খবর অনুযায়ী সেই সব রাজ্যের কোন বাসিন্দা যদি পশ্চিমবঙ্গে থাকেন। নির্বাচনের সময় যাতে তারাও বাড়ি যেতে পারেন সেই কথা মাথায় রেখে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

    এছাড়া কোন কোন রুটে এই স্পেশাল ট্রেনগুলো চলবে সেই বিষয়ে রেল দপ্তরে তরফ থেকে জানানো হয়েছে, আপ-ডাউন হাওড়া-পটনা, লাল কুঁয়া-কলকাতা, ডিব্রুগড়-কলকাতা, সাঁতরাগাছি-মুম্বই, শালিমার-বিশাখাপত্তনম, কানপুর সেন্ট্রাল-কলকাতা, চণ্ডীগড়-সাঁতরাগাছির মধ্যে ট্রেন চলবে। কিছু ট্রেন আবার উত্তরবঙ্গ থেকেও মিলবে। পাশাপাশি বেঙ্গালুরু থেকে মালদহ টাউন থেকেও বিশেষ ট্রেন চলবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    শিক্ষক মহলের উদ্বেগ বাড়ছে, প্র্যাকটিক্যাল খাতা নিরাপত্তা ও নম্বর নিয়ে কী বলছে সংসদ
    Next Article
    পুরানো বিজ্ঞপ্তিতে পরিবর্তন! সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment