Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘পুলিশ ব্যবস্থা নেবে’, রাজনৈতিক বিরোধ ভুলে মমতার নিরাপত্তায় শুভেন্দুর আশ্বাস

    15 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে এবার সরাসরি বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে ঘিরে রবিবারের উত্তেজনার পর সোমবার ওই এলাকায় গিয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। ভবিষ্যতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথাও গেলে আগে থেকে প্রশাসনকে জানালে তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।

    মমতা বন্দ্যোপাধ্যায় কে কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

    প্রসঙ্গত, রবিবার পুলিশ হেফাজতে বিরজু কেওট নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ ছিল, হেফাজতের মধ্যেই ওই ব্যক্তিকে মারধর করে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন।

    মমতার কনভয় এলাকায় ঢোকার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, পাথর এমনকি জুতো ছোড়ার অভিযোগও সামনে আসে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘চোর’ এবং ‘ডাকাতরানি’ স্লোগান ওঠে। ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মমতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

    রবিবারের ঘটনার পর অবশ্য মমতাকে নিশানা করে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সোমবার মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে গিয়ে মমতার নিরাপত্তা প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মতে, পুলিশকে আগাম জানানো থাকলে কোনও সফর ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা মোতায়েন করা সম্ভব। মমতা চাইলে কলকাতার পুলিশ কমিশনার, ডিআইজি কিংবা অন্য কোনও উচ্চপদস্থ আধিকারিককে সফরের কথা জানাতে পারেন বলেও জানান তিনি।

    মুখ্যমন্ত্রীর কথায়, “নিরাপত্তায় কোথাও কোনও গাফিলতি নেই। আপনাকে ঘিরে যা হয়েছে, তা স্থানীয় পুলিশের সমস্যা। আর আমাদের বিধায়ক খবর পেয়েই পুলিশের মাধ্যমে পরিস্থিতি সামলেছে। পুলিশ তো সবসময় এক জায়গায় থাকে না। তাদেরও একটু সময় দিতে হয়। যাই হোক, আপনাকে আমি পরামর্শ ঠিক দেব না। অনুরোধ করছি, আপনি যেখানে খুশি যাবেন। কিন্তু তার আগে সময়মতো পুলিশকে জানাবেন। পুলিশ প্রয়োজনমতো যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবেন।” হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তুঙ্গে।

    Suvendu  Adhikari assures Mamata's safety

    আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার টাকা আটকে আছে? কারণ জানুন, স্ট্যাটাসও চেক করুন এখনই

    উল্লেখ্য, এর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নতুন মাত্রা যোগ করল। রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন সক্রিয় থাকবে, সেই কথাই সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    বিঘা প্রতি ২৫ হাজার টাকার লোকসান! ডিসেম্বরের ‘ডেডলাইন’ নিয়েও মহাচিন্তায় আলু চাষিরা
    Next Article
    গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের ভুল মানচিত্র দেখে করেন প্রতিবাদ! লাভলিনার সাহসের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment