Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যে চালু একগুচ্ছ সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত?

    12 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক নতুন সরকারি প্রকল্প (Government Scheme) চালু হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্পের মতো বেশ কিছু সরকারি প্রকল্প চালু করা হয়েছে। শুধু নতুন নতুন প্রকল্পই নয়। পুরনো চালু থাকা ভাতার টাকার অঙ্কও বাড়ানো হয়েছে।

    রাজ্যে চালু হয়েছে সরকারি প্রকল্প (Government Scheme)

    বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার মতো পুরনো ভাতাগুলির টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপও চালু করা হয়েছে। কিন্তু কোন যোজনার জন্য পারিবারিক আয়ের সীমা কত হতে হবে?

    Earning limit for government scheme

    কীসের ক্ষেত্রে কত আয়ের সীমা: রাজ্যের পড়ুয়াদের জন্য চালু হয়েছে নতুন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য চালু হয়েছে এই স্কলারশিপ। মাসিক ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় এই স্কলারশিপে। তবে পরিবারের বার্ষিক আয় যদি আড়াই লক্ষ টাকার বেশি হয়, তাহলে এই সুবিধা পাওয়া যাবে না।

    আরও পড়ুন : কার নির্দেশে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ? মামলা উঠল হাইকোর্টে

    আয়ুষ্মান ভারতের আয়ের সীমা: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি ভরসা যোজনা। এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পেতে হলে পরিবারের বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ টাকার কম। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছে। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এই প্রকল্পে। তবে এর জন্য পরিবারের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম।

    আরও পড়ুন : এক বছর বেতন পাননি স্কুল শিক্ষক, সাহায্য করেনি প্রাক্তন সরকার, মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অবশেষে দায়ের মামলা

    যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কোনও স্পষ্ট আয়ের সীমা জানানো হয়নি। তবে পরিবারে কেউ সরকারি চাকরি করলে, নিয়মিত আয়কর দিলে বা সরকারি পেনশন পেলে প্রকল্পের টাকা পাবেন না।

    Click here to Read More
    Previous Article
    মধ্যবিত্তের মুখে হাসি! ফের কমল গ্যাসের দাম, নতুন দর জানুন
    Next Article
    টুপটাপ শুরু, দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি জেলায় জেলায়, আবহাওয়ার লেটেস্ট খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment