Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগে যুবসাথী পেলেই মিলবে যুবশক্তির ৩ হাজার টাকা? সরকারি নিয়ম জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পরেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের (Banglar Yuva Shakti) ঘোষণা করেছে বিজেপি সরকার। তৃণমূল আমলের যুবসাথী প্রকল্পের (Yuvasathi) আদলে এই প্রকল্প আনা হলেও এতে দ্বিগুণ ভাতা পাওয়া যাবে। এই আবহে অনেকেরই প্রশ্ন, আগে যুবসাথী পেলেই কি যুবশক্তি পাওয়া যাবে? এক্ষেত্রে সরকারি নিয়ম কী বলছে জেনে নেওয়া যাক।

    যুবশক্তির গুরুত্বপূর্ণ নিয়ম | (Banglar Yuva Shakti)

    রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা কর্মসূচির ঘোষণা করেন। এটিই আসলে যুবশক্তি প্রকল্প। জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের পোর্টাল খুলে যাবে। এরপর শুরু হবে আবেদন।

    আরও পড়ুনঃ শীঘ্রই চালু হচ্ছে ওয়েবসাইট! নবান্নে সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠকের পর বিরাট আপডেট

    একইসঙ্গে খবর, তৃণমূল সরকারের চালু করা যুবসাথী ও যুবশ্রী প্রকল্প মিলিয়ে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করা হচ্ছে। এর অধীন স্নাতক পাশ যুবদের মাসে ৩ হাজার টাকা ও অন্যান্য বেকার যুবদের মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

    এদিকে অনেকের প্রশ্ন, আগে যুবসাথী পেলেই কি যুবশক্তির টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে বলে রাখি, এই প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে বেশ কিছু যোগ্যতামান রাখা হয়েছে। সেগুলি পূরণ করলেই টাকা দেওয়া হবে।

    সরকারি নিয়ম বলছে, যুবশক্তি ভরসা কার্ডে নাম নথিভুক্ত করতে আবেদনকারীকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে, পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ টাকার কম। এছাড়া অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এমন প্ররিবারের প্রার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

    Banglar Yuva Shakti(6)

    সরকারি সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ঘুরে ফের আবেদনকারীদের যোগ্যতা যাচাই করবে রাজ্য সরকার। সেই ভেরিফিকেশনে যোগ্য প্রমাণ হলেই যুবশক্তির টাকা পাওয়া যাবে।

    সব মিলিয়ে, আগে যুবসাথী পেলেই যুবশক্তি পাওয়া যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। সরকারের বেঁধে দেওয়া সব শর্ত পূরণ হলেই সংশ্লিষ্ট আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

    Click here to Read More
    Previous Article
    দুর্দান্ত হ্যাটট্রিক সাহালের! গ্রূপ চ্যাম্পিয়ন হয়েই ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে ডুরান্ডের নক-আউটে মোহনবাগান!
    Next Article
    কোন কোন কারণে সবথেকে বেশি ঋণ নিচ্ছেন ভারতীয়রা? পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাল সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment