Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিকল্প নেই! বাড়ছে পাউরুটির দাম, কারণ সহ নতুন মূল্য জানাল বেকারি সংগঠন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্ন, বস্ত্র ও বাসস্থান এই তিন জিনিসের যোগান দিতে যখন খরচ মাত্রাতিরিক্ত হয় তখনই মধ্যবিত্ত টের পায় মূল্যবৃদ্ধি। রান্নার গ্যাস হোক বা সকালে চায়ের সাথে খাওয়ার পাউরুটি, বিস্কুট, এই সমস্যা জিনিসের দাম বাড়লে সকলেরই মাসের হিসেবে গরমিল হয়ে যায়। তবে আপনি যদি ঘুম থেকে উঠে পাউরুটি খেতে পছন্দ করেন তাহলে আপনার জন্য খারাপ খবর! বাড়ছে পাউরুটির দাম (Bread Price Hike)।

    এক ধাক্কায় ১২.৫% বেড়ে গেল পাউরুটির দাম

    সম্প্রতি জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান জানান, পাউন্ড প্রতি ৪ টাকা আর হাফ পাউন্ডের ক্ষেত্রে ২ টাকা করে বাড়ানো হয়েছে পাউরুটির দাম। ফলে এতদিন যে রুটি ৩২ টাকায় কিনতেন সেটাই কিনতে খরচ হবে ৪ টাকা বেশি। আগামী ১৭ই অগাস্ট থেকেই নতুন দাম কার্যকর হবে। স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধি নিম্ন মধ্যবৃত্তদের জীবনে বেশ বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

    হটাৎ কেন বাড়ল পাউরুটির দাম?

    আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে হটাৎ কেন বেড়ে গেল পাউরুটির দাম? উত্তরে জানা যাচ্ছে বাড়তে থাকা কাঁচামালের দাম অর্থাৎ যে সমস্ত উপকরণ দিয়ে পাউরুটি তৈরী করা হয় সেগুলোর দাম অনেকটাই বেড়েছে। যার ফলে পুরোনো দামে পাউরুটি বিক্রি করে লেভার কানাকড়িও দেখতে পাচ্ছিলেন না কেউ। এমতাবস্থায় রাজ্যের বেকারের মালিকদের কাছে দাম বাড়ানো ছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। যদিও সাধারণ মানুষের কথা খেয়াল রেখেই দাম বাড়ানো হয়েছে বলে জানান সম্পাদক ইমরান।

    আরও পড়ুনঃ পূর্ব পরিকল্পিত… হালিশহরের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    যেমনটা জানা যাচ্ছে, জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জুলাই মাস থেকেই বর্ধিত দামে বিক্রি শুরু হয়েছে। কিন্তু সম্পূর্ণভাবে বা সব দোকানে একই দাম করা হয়নি। এবার সেটাই করা হচ্ছে।

    প্রসঙ্গত, ব্যবসায়ীদের মতে, বিগত কয়েক মাসে ময়দার দাম প্রায় ৬ টাকা বেড়েছে প্রতিকেজিতে। এছাড়া চিনির দাম ১০ ও রান্নার তেলের দামও ৮ টাকা বেড়ে গিয়েছে কেজিতে। এখানেই শেষ নয়, প্যাকেজিংয়ের জন্য যে সমস্ত জিনিস লাগে সেটারও দাম বেড়েছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১১ অগাস্ট, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির
    Next Article
    শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে চমক! দুটি নতুন রণনীতি অবলম্বন করবে ভারতীয় দল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment