Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার সঠিক সময় জেনে নিন, আসন না পেলেও রয়েছে বিকল্প

    41 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজো প্রায় চলেই আসলো। এই উৎসবের মরশুমে বহু মানুষই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আবার অনেকেই কলকাতার পুজোর ভিড়ে থেকে নিজেকে দূরে রাখার জন্য অচেনা কোথাও ঘুরতে যায়। তবে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পুজো মানেই ঘুরতে যাওয়া। তবে এই সময় ঘুরতে গেলে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দূরপাল্লার ট্রেনের টিকিট মিলবে কিনা সেই বিষয়ে। কারণ টিকিট না পাওয়া গেলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায় পুরোপুরি (Indian Railways)।

    পুজোর ছুটিতে ট্রেনযাত্রা, রইল বড় আপডেট (Indian Railways)

    তবে যাত্রার চার মাস আগে থেকে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট কাটা যাবে। তবে রেলের নতুন নিয়মে সেটা কমে দু’মাস করা হয়েছে। মোটের উপর এ বারের পুজোয় ঘুরতে যাওয়ার সময় ১৪ থেকে ২০ অক্টোবর (Indian Railways)।

    Indian Railways travel during the puja holidays here’s a major update

    আরও পড়ুন: হাওড়া থেকে বাড়তি ট্রেনের বড় ঘোষণা! টানা ৬ মাস চলবে স্পেশাল পরিষেবা, দেখে নিন কোন রুটে

    ১৪ অক্টোবর, চতুর্থীতে যাত্রার পরিকল্পনা থাকলে ১৫ অগস্ট থেকেই টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা। ১৫ অগস্ট সকাল ৮টা থেকে চালু হবে বুকিং। ১৫ অক্টোবর, পঞ্চমীতে যাত্রার জন্য দু’মাস আগে অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৮টা থেকে টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। এ ভাবেই ২১ অক্টোবর দশমীর দিন কেউ যদি ফেরার বা কোথাও যাওয়ার পরিকল্পনা করেন, তবে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট কাটা যাবে ২২ অগস্ট থেকে।

    পুজোর সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকেরই। তাই বুকিংয়ের সুবিধা চালু হওয়ার সঙ্গে সঙ্গে হু-হু করে টিকিট কাটা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সংরক্ষিত সব টিকিট শেষ।

    শুধু নিয়মিত ট্রেনের উপর ভরসা নয়। পূর্ব রেল জানিয়েছে, পুজোর সময় ভিড়ের কথা মাথায় রেখে প্রতি বারের মতো এ বারও স্পেশ্যাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘‘এ বছরও আমরা স্পেশ্যাল ট্রেন চালাব (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    রেখা পাত্রর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! কি সাফাই বিধায়কের | Rekha Patra
    Next Article
    হাওড়া থেকে বাড়তি ট্রেনের বড় ঘোষণা! টানা ৬ মাস চলবে স্পেশাল পরিষেবা, দেখে নিন কোন রুটে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment