Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধান সংগ্রহ থেকে পরিবহণেও বড়সড় স্ক্যাম! চমকে দিচ্ছে তৃণমূল সরকারের আমলের CAG Report

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ কয়লা থেকে বালি শিক্ষা থেকে স্বাস্থ্য এমনই আরও নানা ক্ষেত্রে চুরির অভিযোগ রয়েছে রাজ্যের প্রাক্তন সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে (Trinamool Congress Government)। আর এবার ধান সংগ্রহের ক্ষেত্রেও বড়সড় অনিয়মের অভিযোগ উঠে এল ক্যাগ রিপোর্টে (CAG Report)। সরকারি নথিপত্র অনুযায়ী রাইস মিলে খাদ্য শস্য পৌঁছে দেওয়ার জন্য যে গাড়িগুলি ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রেও বড়সড়ো অনিয়ম ধরা পড়েছে।

    তৃণমূল সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি CAG Report এ

    ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর দাবী করে বলা হয়েছে, ১৯টি সন্দেহভাজন গাড়িতে মোট ৪,২১১.৮৯ কুইন্টাল ধান পরিবহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অথচ নথি অনুযায়ী এই গাড়ি গুলির মধ্যে কোনোটি ছিল অ্যাম্বুল্যান্স তো কোনোটি আবার যাত্রীবাহী অটো। এমনকী কিছু ক্ষেত্রে নাকি ধান পরিবহণের জন্য বাস এবং বিলাসবহুল গাড়ির ব্যবহার দেখানোর অভিযোগও রয়েছে।

    ক্যাগের তথ্য অনুযায়ী এর মধ্যে দুটি অ্যাম্বুল্যান্সে ১,৭৬৪.৬১ কুইন্টাল ধান, ছয়টি যাত্রীবাহী অটোর মাধ্যমে ১,১৫৯.০৩ কুইন্টাল ধান পরিবহণের তথ্য রয়েছে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, ৯টি গাড়ির ক্ষেত্রে নাকি রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত পাওয়া যায়নি।

    আরও পড়ুনঃ পুর এলাকায় দেওয়া হোর্ডিং থেকেই আয় বাড়বে রাজ্যের, নয়া সিদ্ধান্ত শমীক ভট্টাচার্যের

    সরকারি তথ্য অনুযায়ী ধান বিক্রির রেকর্ড ছাড়াও যে গাড়িতে করে রাইস মিলে ধান পৌঁছে দেওয়া হয়েছে, সেই গাড়ির নম্বরও উল্লেখ করতে হবে। কিন্তু ক্যাগের তদন্তে উঠে এসেছে অবাক করা তথ্য। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ধান পরিবহনের সেই গাড়ি হিসাবে কোথাও রয়েছে অ্যাম্বুল্যান্স, আবার কোথাও আছে অটো বা বাসের তথ্য। এমনকী কোথাও আবার বিলাসবহুল এসইউভির উল্লেখও পাওয়া গিয়েছে।

    ধান পরিবহনের ক্ষেত্রে এই বিরাট অনিয়মের পাশপাশি ক্যাগের রিপোর্টে অভিযোগ করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আদৌ ধান পরিবহণ করা হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, ধান না নিয়েও সরকারি অর্থের বিরাট অপচয় করা হতে পারে। ক্যাগের অভিযোগ, বিরাট অঙ্কের অর্থ লাভের আশায় রাইস মিলের মালিক, তাঁদের পরিবারের সদস্য এবং সহযোগীদের নাম ব্যবহার করেও ধান কেনা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে চমক! দুটি নতুন রণনীতি অবলম্বন করবে ভারতীয় দল
    Next Article
    নতুন নিম্নচাপের প্রভাব! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment