Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া থেকে বাড়তি ট্রেনের বড় ঘোষণা! টানা ৬ মাস চলবে স্পেশাল পরিষেবা, দেখে নিন কোন রুটে

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার পূর্ব রেলের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ হাওড়া থেকে নটেসর রুটে একটু অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাতে চলেছে রেল। ১০ আগস্ট থেকে এই নতুন ট্রেনটি চলাচল করবে বলে জানা গিয়েছে। তাছাড়া এই ট্রেনটি প্রায় আগামী ছয় মাসের জন্য পরিষেবা দেবে বলে পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে (Indian Railways)।

    ৬ মাস চলবে হাওড়ার স্পেশাল ট্রেন (Indian Railways)

    রেল সুত্রের খবর অনুযায়ী, সপ্তাহের প্রতিদিন এই ট্রেন চলাচল হবে না। বরং ১০ আগস্ট ২০২৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত প্রতি সপ্তাহে সোম বুধ ও শনিবার হাওড়া থেকে এই ট্রেনটি চলাচল করবে। পাশাপাশি ফেরার পথে প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার এই ট্রেনটি ছাড়বে (Indian Railways)।

    Indian Railways special train from Howrah to run for 6 months

    আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য জরুরি খবর! শনি-রবিতে কোন কোন রুটে চলবে না লোকাল ট্রেন, জেনে নিন

    এছাড়াও ০৩০২৯ হাওড়া-নটেসর ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ১০টার সময়। সেটি নটেসর গিয়ে পৌঁছবে পরের দিন দুপুর ১টার সময়।
    অন্যদিকে, ফিরতি পথে ০৩০৩০ নটেসর-হাওড়া ট্রেনটি নটেসর থেকে ছাড়ূবে দুপুর ১টা বেজে ৫৫ মিনিটে।

    আর সেটি হাওড়া স্টেশনে ফিরে আসবে সকাল ৭টার সময়। পূর্ব রেল সূত্রে দাবি,যাত্রাপথে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে ব্যাণ্ডেল, বর্ধমান, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, পাকুড়, ভাগলপুর, বারহারওয়া জংশন, সাহেবগঞ্জ, জামালপুর, সুলতানগঞ্জ, অভয়পুর, অশোকধাম, বরহিয়া, কিউল, হাথীদা জংশন, মোকামা, অথমলগোলা, বিহার শরীফ, নালন্দা, রাজগীর ও নটেসর স্টেশনে থামবে। ফিরতি পথেও ট্রেনটি এই স্টেশনগুলিতে থামবে।

    তবে রেলের খবর অনুযায়ী, এই ৬ মাস সময়ের মধ্যে মোট ৭৯ টি ট্রিপ করবে হাওড়া-নটেসর ট্রেনটি। এছাড়া পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনটিতে দেওয়া হয়েছে একটি এসি থ্রি টায়ার কোচ, স্লিপার কচি দেওয়া হয়েছে সাতটি। পাশাপাশি জেনারেল কোচ দেওয়া হয়েছে চারটি (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার সঠিক সময় জেনে নিন, আসন না পেলেও রয়েছে বিকল্প

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment